সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

ঢাকায় কোরবানির হাটে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৪ জুন, ২০২৫ ৪:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কোরবানির ঈদ সামনে রেখে রাজধানীর বিভিন্ন হাটে জমে উঠেছে পশু কেনাবেচা। বিশেষ করে গাবতলী হাটে প্রথম দিনেই দেখা গেছে ক্রেতাদের উল্লেখযোগ্য উপস্থিতি।

বিক্রি ভালো হচ্ছে ছোট ও মাঝারি আকারের গরুর। অনেকেই সন্তুষ্টি প্রকাশ করছেন দাম এবং হাটের পরিবেশ নিয়ে।

মিরপুরের বাসিন্দা ইমদাদ উল্লাহ গাবতলী হাট থেকে মাঝারি সাইজের একটি গরু কিনেছেন। তিনি জানান, গরুটির দাম শুরুতে ২ লাখ ২০ হাজার টাকা বলা হলেও শেষ পর্যন্ত ১ লাখ ৬০ হাজার টাকায় কিনে নিতে পেরেছেন। তার মতে, বাজারের দাম এবার তুলনামূলকভাবে সহনীয়।

গাবতলী হাটের দৃশ্যপটেও ছিল ক্রেতা-বিক্রেতার ব্যস্ততা। হাটের মূল অংশ ছাড়িয়ে ইট-বালুর গদিতেও ত্রিপল টাঙিয়ে রাখা হয়েছে গরু। সারা দেশ থেকে আসা খামারি ও ব্যবসায়ীরা সেখানে গরু বেঁধে রাখছেন। বিকেল বেলা হাটে দেখা গেছে অনেক ক্রেতা গরু কিনে বেরিয়ে যাচ্ছেন, কেউবা নতুন করে হাটে প্রবেশ করছেন পছন্দের পশু খুঁজে নিতে।

প্রায় দেড় ঘণ্টায় শতাধিক ক্রেতা গরু কিনে হাট থেকে বেরিয়ে যান। ক্রেতাদের বেশিরভাগই ৭২ হাজার থেকে ২ লাখ ১০ হাজার টাকার মধ্যে ছোট বা মাঝারি গরু কিনেছেন বলে জানা গেছে।

এদিকে শুধু গরু নয়, খাসির বাজারও ছিল জমজমাট। মিরপুর ২ নম্বরের বাসিন্দা বাবুল খন্দকার জানান, গাবতলী হাটে এসে একটি মাঝারি আকারের বাদামি খাসি কিনেছেন ২৩ হাজার টাকায়। সঙ্গে ছিলেন তার ভাই সেলিম খন্দকার। তারা বলছেন, দাম ও পশু দুটোই পছন্দ হওয়ায় দেরি না করে কিনে ফেলেছেন।

সিরাজগঞ্জ থেকে আসা গরু ব্যবসায়ী আলতাফ মিয়া জানান, তিনি মোট ২৪টি গরু নিয়ে এসেছেন হাটে। এর মধ্যে প্রথম দিনেই বিক্রি হয়েছে তিনটি গরু—একটি ৯৫ হাজার, একটি ১ লাখ ৩০ হাজার এবং আরেকটি ১ লাখ ৩৫ হাজার টাকায়।

সব মিলিয়ে বলা যায়, ঢাকার কোরবানির হাটে এ বছর ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। দামও তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে থাকায় অনেকেই প্রথম দিনেই পশু কিনে নিচ্ছেন স্বস্তিতে।

২৬৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন