সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশপে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

ঈদুল আজহায় পুলিশের ছুটি বাতিল, আইন-শৃঙ্খলা রক্ষায় কড়া ব্যবস্থা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৩ জুন, ২০২৫ ৯:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “ঈদের ১০ দিনের ছুটি সামনে রেখে সরকার কঠোর অবস্থান নিয়েছে। ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।”

চাঁদাবাজি রোধে সরকারের কঠোর অবস্থান তুলে ধরে উপদেষ্টা বলেন, “যে-ই চাঁদাবাজি করুক না কেন, দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঈদের সময় অতিরিক্ত ভাড়া আদায় ও ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধে কঠোর নজরদারি থাকবে বলেও জানান তিনি। যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার বেশি নেয়া হলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

যাত্রী ভোগান্তি কমাতে ভাড়া তদারকিতে একটি বিশেষ কমিটি গঠন করা হচ্ছে, যেখানে পরিবহন মালিকপক্ষও সম্মতি দিয়েছে বলে জানান উপদেষ্টা। এছাড়া, যাত্রীবেশে ডাকাতির ঘটনা ঠেকাতে প্রতিটি বাসে ওঠার সময় যাত্রীদের ছবি তোলা হবে বলেও ঘোষণা দেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বাস দেন, গত ঈদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ঈদযাত্রা আরও নিরাপদ ও সুশৃঙ্খল হবে।

৩১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন