সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

'ব্ল্যাক বেল্ট' অর্জন করলেন স্টিং বোরহান, প্রতিষ্ঠা করলেন নিজের একাডেমি

মো. আরিফ, বান্দরবান 
মো. আরিফ, বান্দরবান 

মঙ্গলবার, ৩ জুন, ২০২৫ ৪:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মার্শাল আর্টে আট বছরের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার ফল হিসেবে ব্ল্যাক বেল্ট (১ম ড্যান) অর্জন করেছেন স্টিং বোরহান।

গত ৩০ মে শুক্রবার, এই কৃতিত্বপূর্ণ অর্জনের মাধ্যমে জীবনের এক গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করেছেন তিনি। একইসাথে তিনি ঘোষণা দিয়েছেন নিজের স্বপ্নের মার্শাল আর্ট ক্লাব “দ্যা স্টিং কারাতে একাডেমি” প্রতিষ্ঠার।

স্টিং বোরহানের যাত্রা শুরু হয় ২০১২ সালে, স্কুলে পড়াকালীন এক মিডিয়া ব্যক্তিত্বের সঙ্গে দেখা হওয়ার পর। ২০১৫ সালে এসএসসি পরীক্ষার পর শহরে পাড়ি দিয়ে তিনি শুরু করেন নিজের স্বপ্নপূরণের লড়াই। ২০১৮ সালে যোগ দেন একটি মার্শাল আর্ট ক্লাবে এবং উপলব্ধি করেন— মিডিয়াতে সফল হতে হলে শুধু প্রতিভা নয়, প্রয়োজন শারীরিক দক্ষতা ও পারফর্মিং আর্টসেও পারদর্শিতা।

এরপর থেকে শুরু হয় তার শৃঙ্খলাবদ্ধ ও বহুমুখী প্রশিক্ষণ: মার্শাল আর্ট, জিম, গিটার, এবং নৃত্যচর্চা। এমনকি কোভিড-১৯ এর সময়ও থেমে থাকেনি তার সাধনা।

২০২২ সালে মে মাসে স্টিং বোরহান পরিচিত হন আন্তর্জাতিক মানের কারাতে প্রশিক্ষক সিহান রতন তালুকদারের সঙ্গে। তার নেতৃত্বে HSKA (হোনকে সোতোকান কারাতে-দো অ্যাসোসিয়েশন)–এর বান্দরবানের ফ্রেন্ডস ক্লাব-এ কঠোর প্রশিক্ষণ শুরু করেন তিনি। তিন বছরের নিবিড় প্রশিক্ষণের ফলেই তিনি সফল হন ব্ল্যাক বেল্ট পরীক্ষায়।

এই অর্জনের পেছনে যারা অবদান রেখেছেন, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বোরহান। বিশেষ করে প্রশিক্ষক সিহান রতন তালুকদার, সেন্সি তীর্থ তালুকদার, সুনামণি চাকমা, ফখরুল আহমেদ রবি, সূমিত সেন্সি, মো. আজাদ, কামরুল, প্রথম জেইন, জাওয়াদ ও সুমন বড়ুয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

নতুন পথচলা: “দ্যা স্টিং কারাতে একাডেমি”
মার্শাল আর্ট শেখার পাশাপাশি অন্যদেরও আত্মরক্ষা ও শৃঙ্খলার শিক্ষা দিতে চান স্টিং বোরহান। সেই লক্ষ্যে তিনি গড়েছেন নিজের একাডেমি “দ্যা স্টিং কারাতে একাডেমি”। এই ক্লাব হবে একটি আদর্শ প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে তরুণরা আত্মরক্ষা শিখে গড়ে তুলবে আত্মবিশ্বাস ও আত্মনির্ভরতা।

ভবিষ্যৎ পরিকল্পনা
বর্তমানে স্টিং বোরহান চারটি ক্ষেত্রে সক্রিয়ভাবে কাজ করছেন— মার্শাল আর্ট, জিম, নাচ ও মিডিয়া। তিনি আশাবাদী, চলতি বছরেই মিডিয়াতে বড় কোনো কাজ দিয়ে নতুন অধ্যায়ের সূচনা করবেন।

স্টিং বোরহান বলেন,

“এই অর্জন একার নয়— এটি আমার শিক্ষক, সহযোদ্ধা, পরিবার ও শুভানুধ্যায়ীদের সম্মিলিত ভালোবাসা ও অনুপ্রেরণার ফল। আমি বিশ্বাস করি— পরিশ্রম কখনও বৃথা যায় না। সঠিক সময়ে, সঠিক ফল আসে— যদি থাকে সাহস, নিষ্ঠা ও বিশ্বাস।”

৬৮০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন