সর্বশেষ

জাতীয়

খিলগাঁও এলাকায় বাসের ধাক্কায় পুলিশের এসআই নিহত, চালক আটক

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৩ জুন, ২০২৫ ২:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকার খিলগাঁও ফ্লাইওভারের ঢালে বলাকা পরিবহনের একটি বাসের ধাক্কায় কামরুল ইসলাম (৩৭) নামে এক পুলিশ উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।

তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল থানায় কর্মরত ছিলেন।

ঘটনাটি ঘটে সোমবার (২ জুন) রাত সাড়ে ৮টার দিকে। নিহত কামরুল ইসলাম মোটরসাইকেলযোগে বাসাবো এলাকার বাসা থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। খিলগাঁও ফ্লাইওভারের ঢালে খলিলের গোস্তের দোকানের বিপরীত পাশে পৌঁছালে বলাকা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর বলাকা পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে এবং চালক জাহাঙ্গীর আহমেদ টিপুকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নিহত এসআই কামরুল ইসলামের বিপি নম্বর ৯০১৯২২৩২১৫। তিনি খিলগাঁওয়ের বাসাবো এলাকার একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি নেত্রকোনা সদর থানায়।

বর্তমানে তার মরদেহ মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

৪৭৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন