সর্বশেষ

জাতীয়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা
আজ কেন্দ্রের ধারে-কাছে কুকুর খুঁজে পাবেন না, আছে শুধু মানুষ: সিইসি
নির্বিঘ্ন ভোটে ষড়যন্ত্র রুখতে সক্ষম: তারেক রহমান
রাজধানীর ২ হাজার ১৩১ ভোটকেন্দ্রে নিরাপত্তা বাহিনীর ৫৫ হাজার সদস্য মোতায়েন
সারাদেশসাতক্ষীরা-৪ আসনে দাঁড়িপাল্লার জি এম নজরুল ইসলাম জয়
কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের মোস্তাফিজুর রহমান বেসরকারি জয়
ঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
ফরিদপুর-২: ভোট কারচুপি ও প্রভাব বিস্তারের অভিযোগে ৩ জন আটক
গোপালগঞ্জে শান্তিপূর্ণ ভোট, ভোটার উপস্থিতি কম, একটিতে ককটেল বিস্ফোরণ
ঝিনাইদহে নির্বাচন থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক শামীম বিন সাত্তার আহত
রংপুর-৩ আসনে ভোট দিলেন না জিএম কাদের, ফল ঘোষণার পর কথা বলবেন
শিবগঞ্জে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা, বিএনপি নেতাকে জরিমানা
খুলনায় ভোটকেন্দ্রের বাইরের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু
ইনসাফ প্রতিষ্ঠায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান সাদিকের
বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সিরাজগঞ্জের ৬ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ
কুষ্টিয়ায় ভোটকেন্দ্রে আচরণবিধি লঙ্ঘন, বিএনপি নেতা আটক
সারজিসের আসন পঞ্চগড়ে নমুনা ব্যালটসহ যুবশক্তির আহ্বায়ক আটক
মাদারীপুরে ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন, আতঙ্কের সৃষ্টি
নোয়াখালীর হাতিয়ায় ভোটকেন্দ্র ঘিরে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অন্তত ৩০
গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণে শিশু ও আনসার সদস্য আহত
রংপুরে ভোট জালিয়াতির অভিযোগ বিএনপি প্রার্থী শামসুজ্জামান সামুর
সন্দেহজনক ঘোরাফেরার দায়ে বরগুনার পাথরঘাটা পৌর বিএনপি'র আহবায়ক মিজানুর রহমান হারুন চাপরাসীকে ২০০০ টাকা জরিমানা
ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে : লক্ষ্মীপুরে বিএনপির এ্যানি
বগুড়ায় কেন্দ্রে অনধিকার প্রবেশের অভিযোগে জামায়াতের ২ কর্মী আটক
নেত্রকোনায় অনিয়মের অভিযোগ এনসিপি প্রার্থীর
আন্তর্জাতিকইরানের সঙ্গে উত্তেজনা: মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরি মোতায়েনের ঘোষণা ট্রাম্পের
খেলামেসি–ম্যানিয়া: এমএলএসের সবচেয়ে ‘দামি’ দল এখন ইন্টার মায়ামি
অর্থনীতি

বাজেটে প্রণোদনার অভাব, ফের মন্দার ধাক্কায় শেয়ারবাজার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২ জুন, ২০২৫ ১২:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
শেয়ারবাজারে দীর্ঘদিনের টানা দরপতন ও বিনিয়োগকারীদের ক্ষতির ধাক্কা এখনও কাটেনি।

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক পরিবর্তনের পর কিছুটা আশার আলো দেখলেও বাজেট ঘোষণার পর আবারও হতাশা ঘিরে ধরেছে বিনিয়োগকারীদের। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ‘ডিএসইএক্স’ নেমে এসেছে পাঁচ বছর আগের অবস্থানে। সেই সঙ্গে আশঙ্কাজনকভাবে কমেছে দৈনিক লেনদেনও।

রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে জুলাইয়ের পরিবর্তনের পর শেয়ারবাজারে আশাবাদী হয়ে উঠেছিলেন সাধারণ বিনিয়োগকারীরা। তাঁদের প্রত্যাশা ছিল, বাজেটে বাজারে গতি ফেরাতে সরাসরি বিনিয়োগকারীদের জন্য আসবে কার্যকর প্রণোদনা। কিন্তু ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তেমন কোনো সুবিধা না থাকায় ক্ষুব্ধ ও হতাশ বিনিয়োগকারীরা আবারও রাজপথে নেমে এসেছেন।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বাজেটে শেয়ারবাজার উন্নয়নে কিছু প্রস্তাবনা দিলেও সেগুলোর বেশিরভাগই প্রতিষ্ঠানভিত্তিক। প্রস্তাবিত বাজেটে করপোরেট করহারে সামান্য পরিবর্তন আনা হয়েছে। তালিকাভুক্ত কোম্পানির করহার শর্তসাপেক্ষে ২০ শতাংশ নির্ধারণ করা হলেও তালিকাভুক্ত নয় এমন কোম্পানির ক্ষেত্রে তা সাড়ে ২৭ শতাংশ রাখা হয়েছে। তবে নির্দিষ্ট ব্যাংক লেনদেনের শর্ত পূরণ করলে এই ব্যবধান কমে ৫ শতাংশে নামিয়ে আনা যাবে।

তবে এই কর সুবিধা বাজারে ভালো কোম্পানি আনার উদ্দেশ্যে নেওয়া হলেও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির প্রস্তাবিত ১০ শতাংশ কর ব্যবধান বাজেটে বিবেচনায় নেওয়া হয়নি। বাজারসংশ্লিষ্ট অনেকেই মনে করছেন, এত কম ব্যবধানে ভালো কোম্পানিগুলোর তালিকাভুক্ত হওয়ার আগ্রহ তেমন থাকবে না।

বাজেটে আরও কিছু প্রস্তাব রয়েছে, যেমন—ব্রোকারেজ হাউসের লেনদেনের ওপর উৎসে কর প্রতি ১০০ টাকায় ৫ পয়সা থেকে কমিয়ে ৩ পয়সায় নামানো হয়েছে। মার্চেন্ট ব্যাংকগুলোর করহার ৩৭.৫ শতাংশ থেকে কমিয়ে ২৭.৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

তবে বিনিয়োগকারীদের দীর্ঘদিনের দাবি ছিল মূলধনি মুনাফা ও লভ্যাংশ আয়ের ওপর থেকে কর প্রত্যাহার, যা বাজেটে বিবেচনায় নেওয়া হয়নি। এ কারণে বাজার সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন, বাজেটে প্রস্তাবিত উদ্যোগগুলো শেয়ারবাজারে গতি ফেরাতে পর্যাপ্ত নয়।

পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি স্থবিরতা এবং সংস্কার কার্যক্রমের ধীরগতির কারণে বিনিয়োগকারীদের আস্থা সংকট আরও গভীর হচ্ছে। বিশ্লেষকদের মতে, বাজেটে ঘোষিত প্রণোদনাগুলোর বাস্তবায়ন এবং আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে না।

এখন বাজারসংশ্লিষ্ট সবার নজর বাজেট-পরবর্তী সময়ে শেয়ারবাজার কোন দিকে যায়, সে দিকেই।

৩৫৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন