সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

সাতক্ষীরায় ঝন্টু ও মন্টু: শাহিওয়াল জাতের গরু কোরবানির হাটে চমক

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

রবিবার, ১ জুন, ২০২৫ ১২:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
আসন্ন ঈদুল আযহা সামনে রেখে সাতক্ষীরার কোরবানির হাটে রাজত্ব করতে প্রস্তুত রাজেন্দ্রপুর গ্রামের খামারি প্রভাষ ঘোষের পালিত দুই বিশালদেহী গরু ‘ঝন্টু’ ও ‘মন্টু’।

শাহিওয়াল জাতের এই দুই গরু ইতোমধ্যে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা অঞ্চলের রাজেন্দ্রপুর গ্রামের প্রান্তিক খামারি প্রভাষ ঘোষ জানান, ২০২৪ সালের জানুয়ারি মাসে দিনাজপুর থেকে শাহিওয়াল জাতের দুটি বাছুর কিনে আনেন তিনি। এরপর দীর্ঘ দেড় বছর ধরে নিজ সন্তানের মতো যত্ন করে লালন-পালন করেছেন ঝন্টু ও মন্টুকে। প্রতিদিন প্রায় এক হাজার টাকা খরচ করে দেশীয় ঘাস ও বিভিন্ন পুষ্টিকর ভূষি দিয়ে পালন করছেন তিনি।

গরু দুটির প্রত্যেকটির ওজন ১০ মণেরও বেশি বলে জানিয়েছেন খামারি। কোরবানির বাজারে প্রতি গরুর দাম ধরা হয়েছে ৪ লাখ টাকা করে, অর্থাৎ দুইটির মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ৮ লাখ টাকা।

এই গরু দেখতে প্রতিদিনই প্রভাষ ঘোষের বাড়িতে ভিড় করছেন উৎসুক স্থানীয়রা। শুধু বিশাল আকৃতিই নয়, গরু দুটির স্বাস্থ্য এবং রঙের দিক থেকেও রয়েছে আলাদা আকর্ষণ। প্রভাষ ঘোষ বলেন, “শাহিওয়াল গরু পৃথিবীর অন্যতম সুন্দর জাত। যারা গরু ভালোবাসেন, তাদের এই জাত পছন্দ না হওয়ার কথা নয়।”

সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) ডা. বিষ্ণুপদ বিশ্বাস জানান, “জেলায় এবার এককভাবে শখের বসে গরু পালন করা অনেক খামারি মানুষের দৃষ্টি কেড়েছেন। এসব খামারিরা প্রমাণ করছেন, নিবেদিতভাবে পশু পালন করলে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায়।”

তিনি আরও জানান, চলতি বছর জেলায় ১২ হাজার ৮৯৪টি খামারে মোট ১ লাখ ৬ হাজার পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে।

ঝন্টু ও মন্টুর মতো উদ্যমী খামারিদের গল্পগুলো কোরবানির হাটে নতুন উদ্দীপনা তৈরি করছে, যা প্রান্তিক কৃষকদের মাঝে নতুন আশা জাগাচ্ছে।

২৮১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন