সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
বাংলাদেশে সাংবাদিকতা ভয়াবহ আতঙ্কের মুখে: মাহফুজ আনাম
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

নির্বিঘ্ন যাত্রায় রেলওয়ের বিশেষ উদ্যোগ, ছুটছে ট্রেন, শুরু হয়ে গেছে বাড়ি ফেরা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৩১ মে, ২০২৫ ৭:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন নগরবাসী।

ঢাকা ছাড়ার এই জনস্রোত নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থায় ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে।

শনিবার (৩১ মে) সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে মোট ১২টি আন্তঃনগর ট্রেন। ঈদ উপলক্ষে এ দিন থেকেই শুরু হয়েছে বাংলাদেশ রেলওয়ের বিশেষ ট্রেন সার্ভিস।

কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, ভোর থেকেই যাত্রীর ভিড় শুরু হয়। টিকিটবিহীন যাত্রীদের স্টেশনে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তায় স্টেশনে রাখা হয়েছে তিন স্তরের চেকপোস্ট। ভেতরে প্রবেশের আগে যাত্রীদের যাচাই-বাছাই করে স্টেশনে ঢুকতে দেওয়া হচ্ছে।

স্টেশনে কথা হয় অনেক যাত্রীর সঙ্গে। কেউ ছাত্র, কেউ চাকরিজীবী—সবাই ছুটছেন নিজ নিজ বাড়ির পথে। লক্ষ্য একটাই—পরিবারের সঙ্গে ঈদের খুশি ভাগাভাগি করে নেওয়া।

বাংলাদেশ রেলওয়ের এক কর্মকর্তা জানান, যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি ট্রেন আগের রাতেই ঢাকায় পৌঁছে গেছে, এখন নির্ধারিত সময়েই ট্রেন ছাড়ছে।

রেলওয়ের ঈদ পরিকল্পনায় জানানো হয়, সময়ানুবর্তিতা রক্ষা ও সুষ্ঠুভাবে ট্রেন চলাচল নিশ্চিত করতে জোনাল ও ডিভিশনাল কন্ট্রোল রুমে আলাদা মনিটরিং সেল গঠন করা হয়েছে। কর্মকর্তা ও কর্মচারীদের দেওয়া হয়েছে জরুরি ডিউটি।

এছাড়াও, দুর্ঘটনা প্রতিরোধ ও ট্রেন চলাচলের শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ স্টেশন ও সিগন্যাল কেবিনে কর্মকর্তাদের তদারকি নিশ্চিত করা হয়েছে। রেলপথে নিয়মিত প্যাট্রোলিংয়ের ব্যবস্থাও নেওয়া হয়েছে।

অতিরিক্ত যাত্রী চাহিদা পূরণে রেলওয়ে যুক্ত করছে আরও কোচ ও ইঞ্জিন। পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ২৯টি মিটার গেজ (এমজি) এবং সৈয়দপুর ওয়ার্কশপ থেকে ১৫টি ব্রড গেজ (বিজি) কোচ যুক্ত হচ্ছে যাত্রীবাহী ট্রেনে। পাশাপাশি পূর্বাঞ্চলে ১৮টি এমজি ও পশ্চিমাঞ্চলে ৯টি বিজি লোকোমোটিভ ঈদের সময় ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

সব মিলিয়ে, স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগির এ উৎসবকে নির্বিঘ্ন ও স্বস্তির করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

৩৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন