সর্বশেষ

জাতীয়জামিন করিয়ে দেওয়ার নামে এক কোটি টাকা দাবি: তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ সংসদ, স্পিকার-ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত আজ
ঢাকা থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে মোট ৩৯১
সারাদেশসাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি, ১৮ লাখ টাকার সম্পদ লুট
গাজীপুরে ৩ হাজার পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি আটক
কোনাবাড়ীতে মোবাইলের দোকানে অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি
ধামরাইয়ে গ্যাস বিস্ফোরণ: দম্পতি দগ্ধ, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক
সিলেটের কানাইঘাটে ৯ দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি
শিবগঞ্জে বিজিবির পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেট জব্দ, আটক ১
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উত্তর কোরিয়া
খেলাবিশ্বকাপের পথচলায় পাকিস্তানকে সামনে পাচ্ছে বাংলাদেশ
নিউক্যাসলের মাঠে শেষ মুহূর্তে বার্সার রক্ষা, আতালান্তাকে ৬–১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন
সারাদেশ

চাটমোহরে শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী পালিত

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি

শুক্রবার, ৩০ মে, ২০২৫ ৬:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চাটমোহরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে চাটমোহর পৌরসভার পাঠানপাড়া মহল্লায় সাবেক সংসদ সদস্য ও চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সভাপতি কে এম আনোয়ারুল ইসলামের নিজ বাসভবনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আনোয়ারুল ইসলাম বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন কর্মঠ, জনদরদী ও ন্যায়পরায়ণ নেতা ছিলেন। দেশের গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। তার আদর্শই আমাদের পথচলার প্রেরণা।”

তিনি আরও বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেশের জনগণের প্রত্যাশা। কিন্তু বর্তমানে যে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, তা দেশের জন্য হুমকি। আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি আমাদের দমিয়ে রাখতে পারবে না।”

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল কুদ্দুস আলো, মথুরাপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট আশরাফুজ্জামান হালিম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউল করিম, যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম শিমুল ও একরামুল হক মামুন প্রমুখ।

অনুষ্ঠান শেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পাঠানপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মো. মনোয়ার হোসেন।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

৩৫৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন