সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশমোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে  বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
শিক্ষা

৬৮ শিক্ষা প্রতিষ্ঠানের নাম বদল, শেখ পরিবারকেন্দ্রিক নাম বাদ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২৯ মে, ২০২৫ ১১:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশজুড়ে ৬৮টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এই তালিকায় থাকা বেশিরভাগ প্রতিষ্ঠান এর আগে শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁদের পরিবারের সদস্যদের নামে ছিল। বুধবার (২৮ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

নাম পরিবর্তন করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব, শেখ ফজিলাতুননেছা মুজিব, শেখ হাসিনা, শেখ রাসেল, শেখ কামাল, শেখ হেলাল উদ্দীন, শেখ লুৎফর রহমান ও শেখ আবু নাসেরসহ শেখ পরিবারের অন্যান্য সদস্যের নামে থাকা কলেজগুলো। এছাড়া জাতীয় চার নেতার একজন তাজউদ্দীন আহমেদ এবং মুক্তিযোদ্ধা রহমত আলীর নামে থাকা দুটি কলেজের নামও বদল করা হয়েছে।

প্রজ্ঞাপন বিশ্লেষণে দেখা গেছে, নাম বদল হওয়া ৬৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৬টিই শেখ পরিবারের সদস্যদের নামে ছিল। এর মধ্যে:
.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ছিল ৩৭টি,
.শেখ ফজিলাতুননেছা মুজিবের নামে ১৬টি,
.শেখ হাসিনার নামে ৫টি,
.শেখ রাসেল ও আব্দুর রব সেরনিয়াবতের নামে ২টি,
এবং শেখ কামাল, শেখ হেলাল উদ্দীন, শেখ লুৎফর রহমান ও শেখ আবু নাসেরের নামে একটি করে প্রতিষ্ঠান ছিল।
এছাড়া, অন্তর্বর্তী সরকারের সময় শেখ পরিবারের নাম যুক্ত থাকা ১৩টি বিশ্ববিদ্যালয়ের নামও পরিবর্তন করা হয়েছে। তার মধ্যে ১০টি বিশ্ববিদ্যালয় ছিল বঙ্গবন্ধুর নামে, একটি শেখ ফজিলাতুননেছার নামে, একটি শেখ হাসিনার নামে এবং একটি মুজিবনগরের নামে।

সরকারি পক্ষ থেকে এখনও এই সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া হয়নি, তবে এটি স্পষ্ট যে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নামকরণে ‘রাজনৈতিক নিরপেক্ষতা’ ফিরিয়ে আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

৩৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন