সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
বাংলাদেশে সাংবাদিকতা ভয়াবহ আতঙ্কের মুখে: মাহফুজ আনাম
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

প্রাথমিক শিক্ষকরা আজ থেকে কর্মবিরতিতে, ১১তম গ্রেডে বেতনের দাবি 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২৬ মে, ২০২৫ ৪:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আজ সোমবার থেকে টানা পূর্ণ দিবসের কর্মবিরতিতে যাচ্ছেন, তাদের তিন দফা দাবির বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যেতে চান তারা।

প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ জানিয়েছে, দাবি আদায় না হলে কর্মসূচি অব্যাহত থাকবে।

ঐক্য পরিষদের নেতা মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ রোববার দুপুরে সমকালকে বলেন, “আমরা ৫ থেকে ১৫ মে পর্যন্ত প্রতি কর্মদিবসে এক ঘণ্টা কর্মবিরতি পালন করেছি। ১৭ মে থেকে দুই ঘণ্টা, ২১ মে থেকে আধাবেলা কর্মবিরতি চালিয়ে গেছি। এবার পূর্বঘোষণা অনুযায়ী সোমবার থেকে পুরো দিনব্যাপী কর্মবিরতিতে যাব।”

আন্দোলনকারীরা দীর্ঘদিন ধরে ১০ম গ্রেডে তাদের বেতন ও পদোন্নতির জন্য আন্দোলন চালিয়ে আসছেন। তবে সম্প্রতি ঢাকায় বেশ কয়েক দফা সমাবেশের মাধ্যমে তাদের দাবি তুলে ধরা হয়। অন্তর্বর্তী সরকারের গঠিত পরামর্শক কমিটি সহকারী শিক্ষক পদকে এন্ট্রি লেভেল হিসেবে ধরে ১২তম গ্রেডে উন্নীত করার সুপারিশ করলেও, শিক্ষকরা তা সংস্কার করে ১১তম গ্রেডে বাস্তবায়নের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

তাদের তিন দফা মূল দাবি হলো: পরামর্শক কমিটির সুপারিশের ভিত্তিতে সহকারী শিক্ষক পদকে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ। ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের জটিলতা নিরসন। প্রধান শিক্ষক পদে ১০০ শতাংশ পদোন্নতি।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য মতে, দেশে বর্তমানে মোট ৬৫,৬২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৪ লাখের বেশি সহকারী শিক্ষক কর্মরত রয়েছেন।

শিক্ষকদের এই আন্দোলন দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার ওপর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে সংশ্লিষ্টরা। দাবি মানা না হলে আগামী দিনগুলোতে আরও কঠোর আন্দোলনের পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে।

৩২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন