সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
বাংলাদেশে সাংবাদিকতা ভয়াবহ আতঙ্কের মুখে: মাহফুজ আনাম
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

মুন্নী সাহা ও স্বামী কবির হোসেনের ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৫ মে, ২০২৫ ৩:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাংবাদিক মুন্নী সাহা, তার স্বামী কবির হোসেন এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ৩৫টি ব্যাংক হিসাব আদালতের আদেশে অবরুদ্ধ (ফ্রিজ) করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

এসব হিসাবে বর্তমানে ১৮ কোটি ১৬ লাখ টাকার বেশি অর্থ রয়েছে।

শনিবার (২৫ মে) সিআইডি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯ অনুসারে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের অনুসন্ধানে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সিআইডি জানায়, মুন্নী সাহা ও তার স্বামী সাংবাদিকতার পেশাকে ব্যবহার করে বিধিবহির্ভূতভাবে প্রভাব খাটিয়ে প্রতারণা ও চাঁদাবাজির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। ওই অর্থ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন করা হচ্ছিল।

প্রাথমিক অনুসন্ধানে দেখা যায়, তাদের এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে মোট ৪৬টি হিসাব খোলা হয়, যার মধ্যে বর্তমানে ৩৫টি হিসাব চালু রয়েছে। এসব হিসাবে হিসাব খোলার সময় থেকে এখন পর্যন্ত প্রায় ১৮৬ কোটি টাকার লেনদেন হয়েছে।

লেনদেনের ধরন সন্দেহজনক মনে হওয়ায় গত ৫ মে সিআইডির আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব ওই ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন। এরপর গত সপ্তাহে এসব হিসাব ফ্রিজ করে ব্যাংকগুলোকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

সিআইডির বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় এ বিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

৩১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন