সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আন্তর্জাতিক

সুমাত্রায় মাঝরাতের ভূমিকম্পে শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত, হতাহতের খবর নেই

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ২৩ মে, ২০২৫ ৭:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উপকূলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাত ২টা ৫২ মিনিটে রিখটার স্কেলে ৫.৭ মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে ৬৮ কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের কেন্দ্র ছিল বেনগকুলু প্রদেশের উপকূলবর্তী এলাকায়।

তবে ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূভৌগোলিক সংস্থা (BMKG) জানিয়েছে, তাদের পরিমাপ অনুযায়ী ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.০ এবং গভীরতা ছিল ৮৪ কিলোমিটার। সংস্থাটি জানিয়েছে, এই ভূমিকম্প থেকে সুনামির কোনো ঝুঁকি নেই।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (BNPB) জানিয়েছে, ভূমিকম্পে বেনগকুলু শহরের শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত ছয়টি সরকারি ভবনও আঘাতে ক্ষতির শিকার হয়েছে। বেনগকুলুর কেন্দ্রীয় জেলার দুটি বাড়ি আংশিক ধসে পড়েছে বলে জানা গেছে। এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘুম থেকে উঠে পরিবারসহ নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর থেকে বেরিয়ে আসেন। ৩৬ বছর বয়সী স্থানীয় বাসিন্দা এরিক চাতুর নুগ্রোহো বার্তা সংস্থা এএফপিকে বলেন, “ভূমিকম্পের সময় জানালাগুলো কাঁপছিল। আমি ও আমার স্ত্রী সঙ্গে সঙ্গে সন্তানদের নিয়ে বাইরে চলে যাই। আমাদের প্রতিবেশীরাও ঘর ছেড়ে বাইরে এসে দাঁড়িয়ে ছিলেন।”

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এ অবস্থানের কারণে ইন্দোনেশিয়া ঘন ঘন ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিস্ফোরণের ঝুঁকিতে থাকে। এর আগেও দেশটিতে একাধিক প্রাণঘাতী ভূমিকম্প ঘটেছে।

২০২১ সালে সুলাওয়েসি দ্বীপে ৬.২ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারান শতাধিক মানুষ এবং হাজারো মানুষ গৃহহীন হয়ে পড়েন। ২০১৮ সালে পালু শহরে ৭.৫ মাত্রার ভূমিকম্প ও পরবর্তী সুনামিতে প্রাণ হারান প্রায় ২,২০০ জন। আর ২০০৪ সালের ভয়াবহ সুনামিতে প্রাণ হারিয়েছিলেন এক লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ।

দেশটির কর্তৃপক্ষ ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

৪৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন