সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

খলিষাখালী ভূমিহীন জনপদে অগ্নিসংযোগ ও বোমা হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা 
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা 

বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫ ২:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার দেবহাটা উপজেলার খলিষাখালী ভূমিহীন জনপদে সন্ত্রাসীদের বোমা হামলা, অগ্নিসংযোগ ও ত্রাস সৃষ্টির প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ আবু বকর গাজী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, খলিষাখালীর ৬৩৫টি ভূমিহীন পরিবার দীর্ঘদিন ধরে সিএস ১৮১২ খতিয়ানের আওতায় থাকা চন্ডিচরণ ঘোষের পরিত্যক্ত ৪৩৯.২০ একর জমিতে বসবাস করে আসছেন। জমিটি বর্তমানে সরকারি খাস খতিয়ানে অন্তর্ভুক্ত হলেও কিছু ব্যক্তি ভুয়া কাগজপত্র দেখিয়ে মালিকানা দাবি করছেন এবং একাধিক মামলা দায়ের করে ভূমিহীনদের উচ্ছেদের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, ২০২১ সালের ২৯ নভেম্বর তৎকালীন জেলা প্রশাসক হুমায়ুন কবির ভুয়া দলিলের ভিত্তিতে এ জমিকে ব্যক্তি মালিকানা ঘোষণা করে ভূমিহীনদের উচ্ছেদের আদেশ দেন। এর ফলে শত শত বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হয়, যা সাতক্ষীরার ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা।

এ সুযোগে কথিত জমির মালিক হিসেবে পরিচিত কাজী গোলাম ওয়ারেশ, ডা. নজরুল ইসলাম ও আব্দুল আজিজ নামে একটি চক্র জমিটি জবরদখল করে নেয় বলে অভিযোগ ওঠে। বিষয়টি জেলা জজ আদালতের সরকারি আইনজীবী (জিপি) গাজী লুৎফর রহমানের নজরে এলে আদালতের মাধ্যমে ওই জমির জন্য একজন রিসিভার নিয়োগ করা হয়।

এছাড়াও ভূমিহীনদের পক্ষ থেকে দায়ের করা রিট পিটিশন নং ১৫০০/২০২২ অনুযায়ী হাইকোর্টে স্থিতাবস্থা (স্ট্যাটাস কু) বহাল রয়েছে।

তবে ভূমিহীনদের দাবি, জমি দখল চেষ্টাকারী একটি সন্ত্রাসী চক্র, যার নেতৃত্বে রয়েছে হত্যা ও ডাকাতির মামলায় সাজাপ্রাপ্ত আকরাম ডাকাত, কালু ডাকাত ওরফে শরিফুল, মোকরম শেখ, সাইফুল, রিয়াজ মৌলভী, শওকাত ও বাকু ছিদ্দিক। তারা নিয়মিত এলাকায় বোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মাধ্যমে ভীতি সৃষ্টি করছে।

সবশেষ গত ২০ মে সকাল ১০টার দিকে সন্ত্রাসীরা মমতাজ ওরফে ভাদ্রুরী, নারগিস, তুলি, খাদিজা ও মজিদের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘরে ভাঙচুর ও আগুন লাগিয়ে প্রায় ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি করে। হামলায় মমতাজের দুই পা ভেঙে দেওয়া হয় ও হাতে কোপ মারা হয়।

এ ঘটনায় ভূমিহীন জনপদের বাসিন্দারা প্রতিরোধ গড়ে তুললে সন্ত্রাসীরা অস্ত্র উঁচিয়ে গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায়। তবে এলাকাবাসী দুই সন্ত্রাসী — হত্যা ও ডাকাতি মামলার পলাতক আসামী নাংলার আব্দুল গফুর ও আতিয়ার ওরফে আকাশকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

সংবাদ সম্মেলনে ভূমিহীনরা দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান সরকারের প্রতি।

৪৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন