সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

আলীকদমে মারাইংতং বৌদ্ধ জাদীর মূর্তি ভাঙচুর, স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা

মো.আরিফ, বান্দরবান
মো.আরিফ, বান্দরবান

বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫ ১০:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আলীকদম উপজেলার ঐতিহাসিক মারাইংতং বৌদ্ধ জাদীতে নির্মাণাধীন একটি বুদ্ধমূর্তি বুধবার (২১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ভাঙচুরের শিকার হয়েছে।

এ ঘটনায় স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

জাদী পরিচালনা কমিটির সভাপতি উ উইচারা মহাথেরো অভিযোগ করেছেন, লামা উপজেলার সাঙ্গু মৌজার হেডম্যান চংপাত ম্রোর নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে চংপাত ম্রো দাবি করেছেন, তিনি নিজেও একজন বৌদ্ধ ধর্মাবলম্বী এবং এই ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। তিনি এটিকে একটি "ষড়যন্ত্রমূলক ঘটনা" বলে অভিহিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মারাইংতং জাদীর জমি নিয়ে জাদী কর্তৃপক্ষ ও সাঙ্গু মৌজার একটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। এরই জের ধরে এ ভাঙচুরের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে স্থানীয় যুব নেতা উইলিয়াম মার্মা বলেন, “বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে এমন বর্বর আঘাত কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা দোষীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানাই।” তিনি আরও বলেন, পাহাড়ের ধর্মীয় সম্প্রীতি ও সহনশীলতা যেন বিঘ্নিত না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

ঘটনার পর ২৮৮ নম্বর আলীকদম মৌজার হেডম্যান জানান, তারা পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আলীকদম থানার এ.এস.আই আবু সাঈদ রাত ১২টার দিকে জানান, ঘটনাস্থল পাহাড়ি দুর্গম এলাকায় হওয়ায় পৌঁছাতে কিছুটা সময় লাগছে। গাড়ির ব্যবস্থা না হলে তারা হেঁটেই সেখানে পৌঁছাবেন বলে জানান তিনি।

ঘটনার পর থেকে এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

৩৯৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন