সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

ভারতীয় নিষেধাজ্ঞায় স্থলপথে রপ্তানি অনিশ্চয়তায়, কূটনৈতিক সমাধানে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৯ মে, ২০২৫ ৩:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ভারত হঠাৎ করে স্থলপথে তৈরি পোশাকসহ বাংলাদেশি কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করায় অনিশ্চয়তায় পড়েছেন দেশীয় রপ্তানিকারকরা।

এই নিষেধাজ্ঞার জবাবে বাংলাদেশ পাল্টা ব্যবস্থা না নিয়ে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে এগিয়ে যাচ্ছে।

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিষয়টি নিয়ে প্রতিক্রিয়ার পরিবর্তে একটি সমন্বিত কৌশল গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে রপ্তানির ক্ষতির পরিমাণ নির্ধারণ ও সম্ভাব্য করণীয় ঠিক করতে আসন্ন ২০ মে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের আয়োজন করা হয়েছে।


বাণিজ্য সচিব মো. মাহবুবুর রহমান বলেন, “ভারত একতরফাভাবে স্থলপথে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে। বিষয়টি আমাদের জন্য উদ্বেগজনক। তবে প্রতিক্রিয়ায় আমরা সরাসরি পাল্টা নিষেধাজ্ঞা দিতে চাই না। আমরা আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজছি।”

তিনি আরও বলেন, “এ ধরনের একতরফা পদক্ষেপের বদলে দুই দেশের সম্পর্ক উন্নয়নের দিকেই নজর দিতে চাই। ক্ষতি নিরূপণের পর আমরা কূটনৈতিক আলোচনায় যাব।”


দুই দেশের নীতিনির্ধারক ও ব্যবসায়ীদের নিয়ে গঠিত সিইও ফোরামের মাধ্যমে ভারতের সঙ্গে আলোচনার প্রস্তাব পাঠানো হচ্ছে বলে জানান বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এছাড়া ২০ মে আয়োজিত বৈঠকে নৌপরিবহন, পররাষ্ট্র, ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, রাজস্ব বোর্ড, স্থলবন্দর কর্তৃপক্ষ, রপ্তানি উন্নয়ন ব্যুরোসহ সংশ্লিষ্ট সকল সংস্থা এবং ব্যবসায়ী সংগঠনগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান ড. জায়েদি সাত্তার মনে করেন, “আমরা পাল্টা পদক্ষেপে গেলে পারস্পরিক ক্ষতির সম্ভাবনা বেড়ে যায়। আমাদের হাতে তেমন শক্তিশালী বাজার ক্ষমতা নেই, তাই কূটনৈতিক পথই যৌক্তিক।”

অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, “নিষেধাজ্ঞার কারণ জানতে হবে প্রথমে। এরপর আলোচনার মাধ্যমে সমাধানে যেতে হবে। ভারত সরকারের উচিত হবে তাদের সিদ্ধান্তের স্বচ্ছ ব্যাখ্যা প্রদান করা।”

সানেম নির্বাহী পরিচালক সেলিম রায়হান মনে করেন, “এই ধরনের অ-শুল্ক প্রতিবন্ধকতা শুধু রপ্তানিতে সমস্যা সৃষ্টি করে না, আঞ্চলিক বাণিজ্যের সম্ভাবনাকেও বাধাগ্রস্ত করে।”


গত এপ্রিলেই ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে, যা ছিল বাংলাদেশের জন্য একটি বিকল্প রপ্তানি পথ। পরে বাংলাদেশ স্থলপথে সুতা আমদানি সীমিত করে। এরপরই ভারত স্থলবন্দর ব্যবহারে বিধিনিষেধ আরোপ করে। ভারতের মূলধারার সংবাদমাধ্যমগুলো একে বাংলাদেশের সিদ্ধান্তের পাল্টা প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করছে।


বর্তমান পরিস্থিতি দুই দেশের মধ্যে পারস্পরিক নির্ভরশীল বাণিজ্যের জটিলতা বাড়াচ্ছে। বাংলাদেশ সরকার উত্তেজনার বদলে আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধানে আগ্রহী। আগামী সপ্তাহের বৈঠকে এই সংকট নিরসনের একটি কার্যকর রূপরেখা তৈরি হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

৩৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন