সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

স্থলপথে ভারতের নতুন নিষেধাজ্ঞায় বিপর্যয়ে ৭৭০ মিলিয়ন ডলারের রপ্তানি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১৮ মে, ২০২৫ ১:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ থেকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলসহ কিছু রাজ্যে স্থলপথে নির্দিষ্ট পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত।

১৭ মে (শনিবার) দেশটির পক্ষ থেকে জানানো হয়, এখন থেকে এসব পণ্য কেবল সমুদ্রবন্দর দিয়ে প্রবেশ করতে পারবে।

নতুন এই নিষেধাজ্ঞার ফলে ফল, প্রক্রিয়াজাত খাবার, কার্বনেটেড ও ফলের স্বাদযুক্ত পানীয়, তুলার বর্জ্য, প্লাস্টিক পণ্য (কাঁচামাল ব্যতীত) এবং কাঠের আসবাবপত্র ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম ও পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা ও ফুলবাড়ি সীমান্ত দিয়ে প্রবেশ করা নিষিদ্ধ করা হয়েছে।

ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলবে বলে আশঙ্কা প্রকাশ করেছে গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ (জিটিআরআই)। সংস্থাটির মতে, প্রায় ৭৭০ মিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে পড়বে, যা ভারতের সঙ্গে বাংলাদেশের মোট রপ্তানির ৪২ শতাংশের সমান।

বিশ্লেষকদের মতে, এটি কেবল অর্থনৈতিক নয়, কূটনৈতিক বার্তাও বহন করছে। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সম্প্রতি ভারতীয় সুতা, চাল, গুঁড়া দুধ, কাগজ, মাছ ও তামাকজাত পণ্যে একাধিক বিধিনিষেধ আরোপ করেছে। একইসঙ্গে, ভারতের পণ্য পরিবহনে প্রতি কিলোমিটারে ১.৮ টাকা হারে ট্রানজিট ফি ধার্য করে।

জিটিআরআইর দাবি, এসব পদক্ষেপের জবাব হিসেবেই ভারত এ নিষেধাজ্ঞা দিয়েছে। সংস্থাটি আরও জানায়, বাংলাদেশ-চীন সাম্প্রতিক বিনিয়োগ চুক্তি এবং প্রধান উপদেষ্টা ড. ইউনূসের চীন সফরে ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে 'সমুদ্রবিচ্ছিন্ন' বলা—এসব বিষয়ও ভারতের অবস্থানকে প্রভাবিত করেছে।

বিশেষভাবে, বাংলাদেশ প্রতিবছর প্রায় ৭০০ মিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করে ভারতে, যা এতদিন মূলত স্থলবন্দর ব্যবহার করে পাঠানো হতো। তবে এখন থেকে শুধুমাত্র কলকাতা ও মহারাষ্ট্রের নাভা শেভা সমুদ্রবন্দর দিয়ে এই পোশাক আমদানি করতে পারবে ভারতীয় আমদানিকারকরা। এতে রপ্তানির খরচ ও সময় বাড়বে, ফলে প্রতিযোগিতামূলক বাজারে বাংলাদেশের অবস্থান দুর্বল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুই দেশের দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ক সত্ত্বেও সাম্প্রতিক ঘটনাগুলো নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের কারণে ভবিষ্যতে এই সম্পর্ক আরও জটিল হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

৪১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন