সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
বাংলাদেশে সাংবাদিকতা ভয়াবহ আতঙ্কের মুখে: মাহফুজ আনাম
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
শিক্ষা

দাবি আদায় না হওয়া পর্যন্ত জবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ, ঘোষণা শিক্ষক সমিতির

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৫ মে, ২০২৫ ৯:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বিশ্ববিদ্যালয় শাটডাউনের ঘোষণা দিয়েছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দিন।

বৃহস্পতিবার কাকরাইলে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত জানানো হয়।

অধ্যাপক ড. রইস উদ্দিন বলেন, "আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে এখানে এসেছি। শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা সম্পূর্ণ অযৌক্তিক ও অমানবিক। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা ও পরীক্ষা কার্যক্রম স্থগিত থাকবে। আমরা ঘরে ফিরব না, দাবি বাস্তবায়ন করেই ফিরবো।"

তিনি আরও হুঁশিয়ার করে বলেন, "আমাদের আন্দোলন থেকে সরিয়ে দিতে কেউ পদক্ষেপ নিলে ফল ভালো হবে না। আমার চোখের সামনে আমার কোনো শিক্ষার্থীকে কেউ আঘাত করতে পারবে না।"

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা "আবাসন চাই, বঞ্চনা নয়", "বাজেট কাটছাঁট চলবে না", "হামলার বিচার চাই"—এই ধরনের স্লোগানে রাজপথ মুখর করে তোলে।

প্রায় ২৪ ঘণ্টা ধরে কাকরাইলে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। অনেকে রাতভর রাস্তায় ঘুমিয়ে আজ সকালেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের চার দফা দাবির মধ্যে রয়েছে:

বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি চালু;
প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করে অনুমোদন;
দ্বিতীয় ক্যাম্পাসের কাজ একনেক সভায় পাশ ও বাস্তবায়ন;
১৪ মে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি।

 

উল্লেখ্য, বুধবার সকাল ১১টায় শিক্ষক ও শিক্ষার্থীরা মিছিল নিয়ে উপদেষ্টার বাসভবনের দিকে রওনা দেন। মিছিলটি গুলিস্তান ও মৎস্য ভবন পার হয়ে কাকরাইল মসজিদের সামনে পৌঁছালে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে গরম পানি ও লাঠিচার্জ চালিয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় শতাধিক শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিক আহত হয়েছেন।

ঘটনার পর রাতে বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা মাহফুজ সংবাদ ব্রিফিং করতে এলে আন্দোলনকারীরা তার বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেন। তার উদ্দেশে 'ভুয়া ভুয়া' স্লোগান ও বোতল নিক্ষেপ করা হয়, যার ফলে তিনি ক্ষুব্ধ হয়ে স্থান ত্যাগ করেন।

এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘোষণা দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। বর্তমানে কাকরাইল মসজিদের সামনে অবস্থান করছেন তারা।

৪৯৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন