সর্বশেষ

জাতীয়খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আজ থেকে বিমানবন্দর স্টেশনে থামবে না ঢাকাগামী ৯ ট্রেন
সারাদেশভোলায় নৌপথে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কোস্টগার্ড
সাভারে শারমিন জাহানের রহস্যজনক মৃত্যু, স্বামী গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ড
ঈদে নিরাপদ যাত্রার প্রস্তুতি, তবে পাটুরিয়া ফেরি ঘাটে ঝুঁকি রয়েই গেছে
জলঢাকার কাঁঠালী ইউনিয়নে ভিজিডিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ
ঈদ ও স্বাধীনতা দিবস উপলক্ষে হিলি স্থলবন্দরে ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ
উত্তেজনার মধ্যেও চট্টগ্রামে রেকর্ড সংখ্যক জ্বালানিবাহী জাহাজের ভিড়
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ৯ বছরের শিশুকে পুড়িয়ে হত্যার অভিযোগ
মুন্সীগঞ্জে নদীতে গোসল করতে নেমে নবম শ্রেণির ছাত্রের মৃত্যু
রাজস্ব ফাঁকিরোধে বেনাপোল কাস্টমসের কঠোর অবস্থান, ২ মাসে আদায় ৩ কোটি ৩৫ লাখ টাকা
সংরক্ষিত নারী আসনে আলোচনায় অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ
লালমনিরহাটে এমপির নামে ভিজিএফ চালের ৩০% দাবি, কল রেকর্ড ফাঁস
ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স নিযুক্ত
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরো ১ জনের মৃত্যু
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া ও জাপান
শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করেছে ইরান
ড্রোন–সংক্রান্ত ঘটনার পর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট স্থগিত
খেলাবাতিল হয়ে গেল আর্জেন্টিনা-স্পেনের ফিনালিসিমা
রোমাঞ্চকর ফিনিশে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
জাতীয়

দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রামে প্রধান উপদেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, চট্টগ্রাম
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

বুধবার, ১৪ মে, ২০২৫ ৪:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ চট্টগ্রামে দিনব্যাপী সফরে পৌঁছেছেন।

বুধবার সকাল ৯টা ১৫ মিনিটে তিনি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। তাঁর সফর উপলক্ষে নগরজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর মো. আল আমিন হোসেন জানিয়েছেন, বিমানবন্দর থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)-৫ এর ইয়ার্ড পরিদর্শনে যান অধ্যাপক ইউনূস। পরে তিনি বন্দরের অভ্যন্তরে আয়োজিত এক সভায় অংশ নেন।

এরপর তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে গিয়ে কর্ণফুলী নদীর ওপর নির্মাণাধীন কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন। দুপুর ২টায় তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। সমাবর্তনে তাঁকে সম্মানসূচক ডি লিট উপাধিতে ভূষিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উল্লেখ্য, অধ্যাপক ইউনূস ১৯৭২ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেছেন।

সফরের অংশ হিসেবে তিনি বিকেলে তাঁর পৈতৃক ভিটা হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রাম পরিদর্শনে যান। সেখান থেকে সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন।

প্রধান উপদেষ্টার এ সফরে চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা এবং যানজট নিরসনে চলমান উদ্যোগ সম্পর্কে তাঁকে অবহিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ ছাড়া তিনি চট্টগ্রাম ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের জমির কাগজপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

গত বছরের ৮ আগস্ট অধ্যাপক ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন।

২৬৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন