সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশরাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
বান্দরবান সীমান্তে নির্বাচনী প্রস্তুতি তীব্র, আরাকান আর্মির প্রভাব নেই: বিজিবি
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, চাপাইনবাবগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
মানিকগঞ্জে যৌথবাহিনী অভিযান: অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধার
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
জাতীয়

এনআইডি সার্ভারে ওটিপি জটিলতা, সারাদেশে সেবা কার্যক্রম স্থগিত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৩ মে, ২০২৫ ৯:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম সারাদেশে সাময়িকভাবে স্থগিত রয়েছে। এনআইডি সার্ভারে প্রবেশের জন্য প্রয়োজনীয় ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) না আসায় এ জটিলতা সৃষ্টি হয়েছে।

ফলে সেবা গ্রহণে আসা হাজারো মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, "সার্ভারে লগইন করতে ইউজার আইডি ও পাসওয়ার্ডের পাশাপাশি একটি ওটিপি প্রয়োজন হয়। কিন্তু সেই ওটিপি না আসায় কর্মকর্তারা সার্ভারে প্রবেশ করতে পারছেন না, যার ফলে অনলাইনভিত্তিক কার্যক্রম বন্ধ রয়েছে।"

তিনি আরও বলেন, "আমাদের সার্ভার সচল রয়েছে। এনআইডি কার্যক্রমে ব্যবহৃত ওটিপি সার্ভিসটি বাইরের একটি সেবাদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে নেওয়া হয়েছে। তাদের সিস্টেমে সমস্যা দেখা দেওয়ায় এই বিভ্রাট দেখা দিয়েছে। সমস্যা সমাধানে কাজ চলছে এবং খুব শিগগিরই স্বাভাবিক সেবা কার্যক্রম চালু হবে।"

তবে এনআইডির বায়োমেট্রিক তথ্য গ্রহণ ও ছবি তোলার কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি।

ইসির কয়েকজন মাঠ কর্মকর্তা জানিয়েছেন, ওটিপি না পাওয়ায় সকাল থেকেই সেবাপ্রার্থীদের প্রয়োজনীয় সেবা দেওয়া সম্ভব হয়নি। দুপুরের মধ্যে সমস্যা সমাধান হতে পারে বলে আশ্বস্ত করা হয়েছে।

৩৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন