সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

বাংলাদেশে পুশ ইন বন্ধ করতে ভারতের কাছে কূটনৈতিক চিঠি 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৩ মে, ২০২৫ ৩:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চলতি মে মাসের প্রথম সপ্তাহে ভারত থেকে বাংলাদেশে শতাধিক মানুষের পুশ ইন (বলপূর্বক ঠেলে পাঠানো) ঘটনার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ৯ মে ভারতীয় কর্তৃপক্ষের কাছে একটি কূটনৈতিক প্রতিবাদপত্র পাঠানো হয়েছে। চিঠিতে বাংলাদেশ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, পুশ ইন প্রক্রিয়াটি বিদ্যমান দ্বিপক্ষীয় সমঝোতার লঙ্ঘন এবং এটি বন্ধ না হলে দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে।

কূটনৈতিক সূত্র জানায়, ৭ ও ৮ মে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) প্রায় ২০২ জনকে বাংলাদেশে ঠেলে দেয়। বিজিবির তথ্যমতে, এর মধ্যে ৭৮ জনকে একটি ভারতীয় জাহাজে করে সুন্দরবনের প্রত্যন্ত মান্দারবাড়িয়া চরে নামিয়ে দেওয়া হয়। পরে তাদের উদ্ধার করে কোস্টগার্ড। এসব ব্যক্তির মধ্যে রোহিঙ্গা শরণার্থীসহ বিভিন্ন সময় ভারতে পাড়ি জমানো বাংলাদেশি নাগরিক রয়েছে বলে দাবি করেছে বিজিবি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা–সংক্রান্ত উপদেষ্টা কমিটির এক বৈঠকে বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। বৈঠকে উপস্থিত বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সাংবাদিকদের জানান, পুশ ইন হওয়া ব্যক্তিদের মধ্যে অনেকেই ২০-২৫ বছর আগে বা ২-৩ বছর আগে কাজে গিয়েছিলেন ভারতে। অনেকে সেখানে আধার কার্ডসহ বিভিন্ন ভারতীয় ডকুমেন্টও পেয়েছিলেন। তবে বিএসএফ ও ভারতীয় পুলিশ তাদের এসব কাগজপত্র রেখে দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়।

বিশেষভাবে উদ্বেগের বিষয় হচ্ছে, পুশ ইন হওয়া ব্যক্তিদের মধ্যে অন্তত ৩৯ জন রোহিঙ্গা শরণার্থী রয়েছে, যারা আগে বাংলাদেশে এফডিএমএন (বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক) হিসেবে নিবন্ধিত ছিলেন এবং কোনোভাবে ভারতে পালিয়ে গিয়েছিলেন। আবার কিছু রোহিঙ্গা রয়েছে, যারা ভারতে UNHCR-এর অধীনে নিবন্ধিত ছিল।

বিজিবি মহাপরিচালক বলেন, “এই ধরনের পদক্ষেপ মানবাধিকার লঙ্ঘনের সামিল। যে দেশে তারা শরণার্থী হিসেবে নিবন্ধিত, সেখানে তাদের ফেরত রাখা উচিত ছিল। বাংলাদেশে এইভাবে ঠেলে পাঠানো যৌক্তিক নয়।”

চলমান পরিস্থিতি নিয়ে পতাকা বৈঠকসহ বিভিন্ন মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে বলে জানান তিনি। বিজিবি প্রধান জোর দিয়ে বলেন, “যদি কেউ প্রকৃত বাংলাদেশি হয়, বাংলাদেশ তাকে ফিরিয়ে নিতে প্রস্তুত। তবে তা হতে হবে আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে, এভাবে গোপনে নয়।”

প্রতিবাদপত্রে বাংলাদেশ সরকার উল্লেখ করেছে, এই পদক্ষেপগুলো ১৯৭৫ সালের যৌথ সীমান্ত নির্দেশিকা, ২০১১ সালের সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা এবং বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের আলোচনার সঙ্গে সাংঘর্ষিক। এতে সীমান্তে স্থিতিশীলতা ব্যাহত হচ্ছে এবং জনমনে নেতিবাচক প্রভাব পড়ছে।

পত্রে আরও বলা হয়েছে, ভারত যদি রোহিঙ্গাদের ফেরত পাঠায়, তবে তা বাংলাদেশের পরিবর্তে তাদের আদি দেশ মিয়ানমারে পাঠানো উচিত। এ ধরনের একতরফা পদক্ষেপ বন্ধ না হলে দ্বিপাক্ষিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে বলেও সতর্ক করে বাংলাদেশ।

সর্বশেষ তথ্য অনুযায়ী, খাগড়াছড়ি সীমান্তে এখনও ২০০ থেকে ৩০০ জন ব্যক্তি পুশ ইন করার জন্য জড়ো রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে বিজিবির টহল জোরদার ও সতর্ক নজরদারির কারণে সাম্প্রতিক দিনে নতুন করে পুশ ইন করতে পারেনি বিএসএফ।

৫২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন