সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশগাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি অনুপস্থিত, বাবা-মায়ের জামিন বাতিল
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত গ্রেফতার
ফরিদপুরে মেহগনি গাছ ভেঙে সড়কে, ক্ষতিগ্রস্ত ৩ ইজিবাইক
সুজানগরে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু নিয়ে রহস্য
মিঠাখালীতে বাবা-ছেলেকে কোপানোর মামলায় পদক্ষেপ নেই পুলিশের, অভিযোগ এলাকাবাসীর
টেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
অর্থনীতি

রেমিট্যান্স প্রবাহে রেকর্ডের ধারা অব্যাহত, মে মাসেও ছাড়াতে পারে ৩ বিলিয়ন ডলার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১২ মে, ২০২৫ ১০:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিদেশ থেকে অর্থপাচার ও হুন্ডির প্রবণতা হ্রাস পাওয়ায় বৈধপথে রেমিট্যান্স পাঠানো উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই রেমিট্যান্সে ইতিবাচক প্রবাহ লক্ষ করা যাচ্ছে, যা দেশের ইতিহাসে একের পর এক রেকর্ড সৃষ্টি করছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মে মাসের প্রথম সাত দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৭৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। বর্তমান বিনিময় হার অনুযায়ী (প্রতি ডলার ১২২ টাকা) যা প্রায় ৮ হাজার ৯৬৭ কোটি টাকার সমান। অর্থাৎ প্রতিদিন গড়ে ১০ কোটি ৫০ লাখ ডলার বা প্রায় ১ হাজার ২৮১ কোটি টাকা করে রেমিট্যান্স আসছে। এই প্রবণতা অব্যাহত থাকলে মে মাসেও তিন বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

২০২৪ সালের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহে দেখা গেছে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি। গত বছরের মে মাসের প্রথম সাত দিনে এসেছিল ৬০ কোটি ১০ লাখ ডলার, যেখানে এ বছর এসেছে সাড়ে ১৩ কোটি ডলার বেশি।

২০২৪-২৫ অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত (জুলাই থেকে মে মাসের প্রথম সপ্তাহ) দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৫২৭ কোটি ৩০ লাখ ডলার। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৫৫৫ কোটি ডলার বেশি। অর্থাৎ প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ২৮.২ শতাংশ।

অর্থবছরের মাসভিত্তিক রেমিট্যান্সের পরিসংখ্যান তুলে ধরলে দেখা যায়:

জুলাই: ১৯১ কোটি ৩৭ লাখ ডলার
আগস্ট: ২২২ কোটি ১৩ লাখ ডলার
সেপ্টেম্বর: ২৪০ কোটি ৪১ লাখ ডলার
অক্টোবর: ২৩৯ কোটি ৫০ লাখ ডলার
নভেম্বর: ২২০ কোটি ডলার
ডিসেম্বর: ২৬৪ কোটি ডলার
জানুয়ারি: ২১৯ কোটি ডলার
ফেব্রুয়ারি: ২৫৩ কোটি ডলার
মার্চ: সর্বোচ্চ ৩২৯ কোটি ডলার
এপ্রিল: দ্বিতীয় সর্বোচ্চ ২৭৫ কোটি ডলার

 

বিশ্লেষকরা বলছেন, সরকারের কঠোর পদক্ষেপ, হুন্ডি প্রতিরোধ ও প্রবাসী উৎসাহমূলক নীতির ফলে রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক পরিবর্তন এসেছে। এ ধারা অব্যাহত থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও শক্তিশালী হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

৪২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন