সর্বশেষ

জাতীয়ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংকট: নিরাপত্তা ঝুঁকিতে আজও বাতিল ২৪ ফ্লাইট
সারাদেশসাংবাদিক লাঞ্চনের অভিযোগে ৩ নং আলীহাট ইউপি সদস্যকে শোকজ
চুয়াডাঙ্গায় মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে বৃদ্ধাশ্রমে বাড়ছে প্রবীণদের সংখ্যা, উদ্বিগ্ন সচেতন মহল
ভোলাহাটে সৌদি আরবের উপহারের খেজুর পেল ৪২ মাদ্রাসা
জাল সনদের অভিযোগ কুমারখালীর বিদ্যালয়ের শিক্ষিকা শিরিনা খাতুনের বিরুদ্ধে
নেত্রকোণায় মশা নিধনে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি
পায়রা বন্দর নৌ-পুলিশের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ
নারায়ণগঞ্জের বন্দরে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে ট্রান্সফরমার বিস্ফোরণ, ক্ষতি প্রায় ১০ লাখ
গরুর পা কেটে জখমের ঘটনায় যুবক আটক, গোয়াইনঘাটে চাঞ্চল্য
ঝোড়ো বাতাসে গাছের ডাল ভেঙে মোটরসাইকেলে পড়ে নিহত ২ যুবক
গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোরের গলা কেটে হত্যা, ডিবি-পুলিশের অভিযানে আটক ২
মুন্সিগঞ্জে শত অসহায় পরিবারকে ঈদ উপহার দিল ‘হাটলক্ষীগঞ্জ তরুণ ফাউন্ডেশন’
আন্তর্জাতিকমোজতবা খামেনি ও আইআরজিসি নেতাদের ধরতে পুরস্কার ঘোষণা
ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় দক্ষিণ কোরিয়া থেকে থাড সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে
খেলাআইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, পিসিবি নেবে আইনি ব্যবস্থা
আন্তর্জাতিক

জাতির উদ্দেশে ভাষণ শেহবাজের, ‘ঐতিহাসিক বিজয়’ দাবি 

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ১১ মে, ২০২৫ ৩:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির ঘোষণার পর শনিবার গভীর রাতে প্রথমবার জাতির উদ্দেশে ভাষণ দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

ভাষণে তিনি চলমান যুদ্ধবিরতিকে পাকিস্তানের ‘ঐতিহাসিক বিজয়’ বলে অভিহিত করেন এবং একে শান্তির পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, “আমরা শান্তিকামী একটি জাতি। কোটি কোটি মানুষের স্বার্থ বিবেচনায় রেখেই এই যুদ্ধবিরতির পদক্ষেপ গ্রহণ করেছি।”

ভাষণে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশেষভাবে ধন্যবাদ জানান এবং বলেন, “যুদ্ধবিরতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ট্রাম্প।” এছাড়া চীন, সৌদি আরব, তুরস্ক, কাতার এবং যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

চীনকে ‘অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বাসযোগ্য বন্ধু’ উল্লেখ করে শরিফ বলেন, “আন্তর্জাতিক সহায়তার এ উদাহরণ শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ।”

শেহবাজ শরিফ পাকিস্তানের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীসহ সশস্ত্র বাহিনীর ভূয়সী প্রশংসা করে বলেন, “তারা দেশের মূলনীতি এবং মর্যাদা রক্ষায় সফল হয়েছে।”

ভাষণের শুরুতে প্রধানমন্ত্রী দৃঢ় কণ্ঠে বলেন, “যদি কেউ আমাদের স্বাধীনতাকে চ্যালেঞ্জ করে, তবে প্রতিরোধে যা করা প্রয়োজন, আমরা তাই করব।”

তিনি ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে ড্রোন হামলা, মসজিদ ধ্বংস এবং নিরীহ মানুষের প্রাণহানির অভিযোগ তুলে বলেন, এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।

তবে ভারতের পররাষ্ট্র সচিবের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ সম্পর্কে তিনি কোনো মন্তব্য করেননি। বরং শান্তিচুক্তিকে ‘সকলের কল্যাণের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বলে বর্ণনা করেন।

পানিবণ্টন ও কাশ্মীর ইস্যু নিয়ে ভবিষ্যতে আলোচনার মাধ্যমে সমাধানের আশা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

৩৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন