সর্বশেষ

জাতীয়আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশসাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
ধর্ম

চলতি হজ মৌসুমে বাংলাদেশি হজযাত্রীর মৃতের সংখ্যা বেড়ে ৫

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ১০ মে, ২০২৫ ৪:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চলতি হজ মৌসুমে সৌদি আরবে আরও এক বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে এ বছর হজ পালনে গিয়ে মোট পাঁচজন বাংলাদেশির মৃত্যু হলো।

সর্বশেষ মৃত্যুবরণকারী হজযাত্রী হলেন মো. হাফেজ উদ্দিন (৭৩)। তিনি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন এবং বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে সৌদি আরবে গিয়েছিলেন। তার পাসপোর্ট নম্বর ছিল এ১৬০৮৩৩৭২। গতকাল শুক্রবার (৯ মে) পবিত্র নগরী মক্কায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শনিবার (১০ মে) সকালে হজ পোর্টালে প্রকাশিত ‘পবিত্র হজ-২০২৫ প্রতিদিনের বুলেটিন’ থেকে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে আরও চারজন হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। তারা হলেন:

২৯ এপ্রিল: মো. খলিলুর রহমান (রাজবাড়ী)
২ মে: মো. ফরিদুজ্জামান (কিশোরগঞ্জ)
৫ মে: আল হামিদা বানু (পঞ্চগড়)
৭ মে: মো. শাহজাহান কবীর (মোহাম্মদপুর, ঢাকা)
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি আরবে যাচ্ছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৮১ হাজার ৯০০ জন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা শুরু হয়েছে ২৯ এপ্রিল থেকে এবং চলবে ৩১ মে পর্যন্ত।

হজ মিশন সূত্রে জানা গেছে, প্রতিটি মৃত্যুর ঘটনায় যথাযথ আনুষ্ঠানিকতা অনুসরণ করে জানাজা ও দাফনের ব্যবস্থা করা হচ্ছে।

৪৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
ধর্ম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন