সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
অপরাধ

সাড়ে ৭ কোটি টাকা আত্মসাৎ: পাবনায় এনজিও মালিক ও স্ত্রীর বিরুদ্ধে মানববন্ধন

এম এস রহমান, পাবনা
এম এস রহমান, পাবনা

বুধবার, ৭ মে, ২০২৫ ২:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
সঞ্চয় ও ডিপিএসের নামে প্রায় ২৫০ জন গ্রাহকের কাছ থেকে সাড়ে ৭ কোটি টাকা আত্মসাৎ করে আত্মগোপনে চলে গেছেন পাবনার বেসরকারি সংস্থা (এনজিও) ‘মেঘনা এমসিসিএস লিমিটেড’-এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাইয়ুম ও তার স্ত্রী রঞ্জনা খাতুন।

তিন মাস ধরে তারা পলাতক রয়েছেন, বন্ধ রয়েছে অফিসও। এতে দিশেহারা হয়ে পড়েছেন অসংখ্য দরিদ্র নারী গ্রাহক।

বুধবার (৭ মে) দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে ভুক্তভোগীরা মানববন্ধনে অংশ নেন। অভিযুক্তদের গ্রেপ্তার ও বিনিয়োগকৃত অর্থ ফেরতের দাবিতে এই কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে উপস্থিত নারী গ্রাহকরা জানান, ২০১১ সালে পাবনা শহরের দিলালপুর এলাকায় ‘মেঘনা এমসিসিএস লিমিটেড’ নামে এনজিওটি কার্যক্রম শুরু করে। আব্দুল কাইয়ুম ছিলেন এর ব্যবস্থাপনা পরিচালক এবং তার স্ত্রী রঞ্জনা খাতুন চেয়ারম্যান। তারা একাধিক নারী মাঠকর্মী নিয়োগ দিয়ে বিভিন্ন গ্রামে গিয়ে দরিদ্র মহিলাদের দ্বিগুণ মুনাফার লোভ দেখিয়ে সঞ্চয় ও ডিপিএস খাতে অর্থ সংগ্রহ করেন।

গ্রাহকদের অভিযোগ, গত কয়েক মাস ধরে মেয়াদ পূর্ণ হওয়া সঞ্চয় ও ডিপিএসের টাকা ফেরত চাইলে কাইয়ুম নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন। একপর্যায়ে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় তালাবদ্ধ করে তিনি ও তার স্ত্রী আত্মগোপনে চলে যান।

ভুক্তভোগী আফসানা খাতুন জানান, তিনি এনজিওটিতে ২৩ লাখ টাকা জমা রেখেছিলেন। এখন সেই অর্থ আদায়ের কোনো উপায় পাচ্ছেন না।

মাঠকর্মী সুলতানা খাতুন জানান, তার মাধ্যমে প্রায় ৮০ লাখ টাকা গ্রাহকদের কাছ থেকে সংগ্রহ করে জমা দেওয়া হয়েছে। এখন প্রতারণার দায়ে গ্রাহকরা তার বাড়িতে এসে চাপ দিচ্ছেন, অথচ মালিকপক্ষ পলাতক।

নিপা আক্তার নামে আরেক মাঠকর্মী বলেন, “আমার মাধ্যমে প্রায় ৪০ লাখ টাকা জমা হয়েছে। আমি নিজেই প্রতারিত, এখন সবাই আমাকে দোষারোপ করছে।”

রেহেনা খাতুন নামে এক গ্রাহক বলেন, “দুই মেয়ের বিয়ের জন্য জমানো ৩ লাখ ৬০ হাজার টাকা ডিপিএস করেছিলাম। এখন টাকাগুলোর আর কোনো হদিস নেই।”

অন্যদিকে, বলরামপুর গ্রামের ময়না খাতুন জানান, তার পরিবারের চারজন সদস্যের নামে ১৫ লাখ টাকা জমা ছিল এনজিওটিতে। এখন তারা অর্থ ফেরতের কোনো আশাই দেখতে পাচ্ছেন না।

ঘটনার বিষয়ে জানতে চাইলে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, এখনো পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে অভিযুক্তদের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির দিলালপুরের প্রধান কার্যালয়েও গিয়ে তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়।

৩৬২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
অপরাধ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন