সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
অপরাধ

এক্সপ্রেসওয়েতে ভয়াবহ ডাকাতি: ভিডিও ভাইরাল, গ্রেফতার ৫

মুন্সীগঞ্জ প্রতিনিধি 
মুন্সীগঞ্জ প্রতিনিধি 

বুধবার, ৭ মে, ২০২৫ ১:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর অংশে সংঘটিত এক ভয়াবহ ডাকাতির ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরে অভিযান চালিয়ে পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ।

বুধবার (৭ মে) বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (৬ মে) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে। মাদারীপুর জেলার শিবচর উপজেলার ভদ্রাসন এলাকার বাসিন্দা মো. রবিউল আলম এক অসুস্থ প্রতিবেশীকে চিকিৎসার জন্য নিজের গাড়িতে করে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। রাত আনুমানিক ২টার দিকে তারা এক্সপ্রেসওয়ের শ্রীনগর থানার ছনবাড়ি মোড় এলাকায় পৌঁছালে, যানজট এড়াতে সার্ভিস লেন ব্যবহার করছিলেন।

এ সময় ষোলঘর এলাকার কাছে তারা দেখতে পান রাস্তার উপর ছনের আটি দিয়ে তৈরি একটি ব্যারিকেড। গাড়ি থামানোর সঙ্গে সঙ্গে ছয়জন সশস্ত্র ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে গাড়ির দিকে ছুটে আসে। চালকের দ্রুত সিদ্ধান্তে গাড়িটি পেছনে চালিয়ে নিরাপদ দূরত্বে সরে গেলে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পান তারা। ডাকাতদের একজন অস্ত্র ছুঁড়ে মারলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়। পুরো ঘটনাটি গাড়ির ড্যাশক্যাম ক্যামেরায় রেকর্ড হয় এবং পরে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর জেলা পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় মুন্সীগঞ্জ গোয়েন্দা পুলিশের এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান শুরু করে। অভিযানে ঢাকার বিভিন্ন এলাকা থেকে গত ৬ মে রাত থেকে ৭ মে দুপুর পর্যন্ত পাঁচ ডাকাতকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র ও ডাকাতির সময় পরা পোশাক জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের মধ্যে অন্যতম মো. কামাল ওরফে ‘সিএনজি কামাল’ (৪০) গত বছর সেপ্টেম্বরেও একই এলাকায় ডাকাতিতে জড়িত ছিল। সেই সময় একটি লাইসেন্সধারী অস্ত্র, স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটে নেয়া হয়েছিল।

শ্রীনগর থানায় এ ঘটনায় ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর দায়ের করা ৩৯৫/৩৯৭ ধারার একটি মামলায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। পলাতক বাকি ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

২৮৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
অপরাধ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন