সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

এনআইডি তথ্য ফাঁস: আনসার-ভিডিপি ও ব্র্যাক ব্যাংকের তথ্য যাচাই সেবা স্থগিত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৭ মে, ২০২৫ ১২:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ফাঁসের ঘটনায় আনসার-ভিডিপি ও ব্র্যাক ব্যাংকের তথ্য যাচাই সেবা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (৭ মে) ইসির এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এসব প্রতিষ্ঠানের মাধ্যমে এনআইডি সংক্রান্ত তথ্য ফাঁস হওয়ার প্রমাণ পাওয়ায় নির্বাচন কমিশনের সিদ্ধান্তে এ সেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তিনি আরও বলেন, “নিরাপত্তার স্বার্থে যেখান থেকেই তথ্য ফাঁসের বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে, সেখানে আমরা সেবা বন্ধ করে দিচ্ছি। তদন্ত চলমান রয়েছে এবং যারা দায়ী বলে চিহ্নিত হবেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এর আগে চলতি বছরের ১০ ফেব্রুয়ারি একই কারণে আরও পাঁচটি প্রতিষ্ঠানের সেবা বন্ধ করে নির্বাচন কমিশন। প্রতিষ্ঠানগুলো হলো—স্বাস্থ্য অধিদপ্তর, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্ল্যাটফর্ম, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং অর্থ মন্ত্রণালয়ের আইবাস প্ল্যাটফর্ম।

এ নিয়ে মোট সাতটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের এনআইডি যাচাই সেবা সাময়িকভাবে বন্ধ করা হলো।

ইসি সূত্র জানায়, বর্তমানে ১৮৬টি প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের সঙ্গে সংযুক্ত হয়ে জাতীয় পরিচয়পত্র তথ্য যাচাই সেবা গ্রহণ করে থাকে। প্রতিটি প্রতিষ্ঠানের জন্য পৃথক লিংক ব্যবহারের মাধ্যমে এ তথ্য সরবরাহ করা হয়। তবে সম্প্রতি তথ্য ফাঁসের ঘটনার পর, সংস্থা ঢালাও তথ্য সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, দেশের নাগরিকদের তথ্য সুরক্ষায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং তথ্য ব্যবস্থাপনায় আরও কঠোরতা আরোপ করা হবে।

৩৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন