সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
খেলা

টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ইতিহাস গড়লেন মিরাজ, দ্বিতীয় স্থানে এই তারকা

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বুধবার, ৭ মে, ২০২৫ ১২:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামে টেস্টে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সের পুরস্কার মিলল আইসিসি র‍্যাঙ্কিংয়েও। ক্যারিয়ারের সেরা ফর্মে থাকা মেহেদী হাসান মিরাজ উঠে এসেছেন টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে।

শ্রীলঙ্কার বিপক্ষে ২০২৪ সালের সিরিজ শেষে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশের বাইরেই ছিলেন মিরাজ। কিন্তু সময়ের সঙ্গে নিজেকে বদলে ফেলেছেন বাংলাদেশের এই তরুণ অলরাউন্ডার। গত ১৩ মাসে ধারাবাহিক পারফরম্যান্সে এগিয়ে গেছেন ক্রমাগত, যার সর্বশেষ প্রমাণ জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত অলরাউন্ড কীর্তি।

চট্টগ্রাম টেস্টে একই দিনে সেঞ্চুরি (১০৪) এবং পাঁচ উইকেট নেওয়ার (৫ উইকেট, দ্বিতীয় ইনিংস) বিরল অর্জনের পর রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩২৭– যা মিরাজের ক্যারিয়ারের সর্বোচ্চ। এর আগে তাঁর সর্বোচ্চ রেটিং ছিল ২৯৫।

বর্তমানে টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে মিরাজের উপরে রয়েছেন কেবল ভারতের রবীন্দ্র জাদেজা, যার রেটিং পয়েন্ট ৪০০। শীর্ষ পাঁচে জায়গা ধরে রেখেছেন বাংলাদেশের আরেক অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানও, যিনি বর্তমানে রয়েছেন পঞ্চম স্থানে।

এ ছাড়া মিরাজ ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে আট ধাপ এগিয়ে উঠেছেন ক্যারিয়ার–সেরা ৫৫ নম্বরে এবং বোলিংয়ে দুই ধাপ এগিয়ে ২৪ নম্বরে।

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে সেঞ্চুরি পাওয়া ওপেনার সাদমান ইসলাম ব্যাটিংয়ে ১৭ ধাপ এগিয়ে ৬০ নম্বরে এসেছেন। দেশের মধ্যে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে আছেন লিটন দাস (৩৮), এরপর মুশফিকুর রহিম (৪০)।

বোলিংয়ে বাংলাদেশের সেরা অবস্থানে থাকা তাইজুল ইসলাম সাত ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন। তরুণ অফ স্পিনার নাঈম হাসান ছয় ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫৪ নম্বরে।

বর্তমানে টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের জো রুট এবং বোলিংয়ে শীর্ষস্থানে আছেন ভারতের যশপ্রীত বুমরা।

৪৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন