সর্বশেষ

জাতীয়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা
আজ কেন্দ্রের ধারে-কাছে কুকুর খুঁজে পাবেন না, আছে শুধু মানুষ: সিইসি
নির্বিঘ্ন ভোটে ষড়যন্ত্র রুখতে সক্ষম: তারেক রহমান
রাজধানীর ২ হাজার ১৩১ ভোটকেন্দ্রে নিরাপত্তা বাহিনীর ৫৫ হাজার সদস্য মোতায়েন
সারাদেশবগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী তারেক রহমান
টাঙ্গাইলের তিন আসনে বিএনপি প্রার্থীদের বেসরকারি বিজয় ঘোষণা
জয়পুরহাটের দুই আসনে জামায়াত ও বিএনপি প্রার্থীর জয়
লালমনিরহাটে দুই আসনে ধানের শীষের জয়, এক আসনে এগিয়ে বিএনপি
খুলনা-৫ আসনে হেরে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার
ভোলা-১ আসনে পার্থর জয়, বড় ব্যবধানে হারলেন জামায়াত প্রার্থী
সাতক্ষীরা-৪ আসনে দাঁড়িপাল্লার জি এম নজরুল ইসলাম জয়
কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের মোস্তাফিজুর রহমান বেসরকারি জয়
ঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
ফেনীতে ভোট দেওয়ায় স্ত্রীকে মৌখিক তালাক, স্বামী লীগ নেতা পলাতক
ফরিদপুর-২: ভোট কারচুপি ও প্রভাব বিস্তারের অভিযোগে ৩ জন আটক
গোপালগঞ্জে শান্তিপূর্ণ ভোট, ভোটার উপস্থিতি কম, একটিতে ককটেল বিস্ফোরণ
ঝিনাইদহে নির্বাচন থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক শামীম বিন সাত্তার আহত
রংপুর-৩ আসনে ভোট দিলেন না জিএম কাদের, ফল ঘোষণার পর কথা বলবেন
শিবগঞ্জে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা, বিএনপি নেতাকে জরিমানা
খুলনায় ভোটকেন্দ্রের বাইরের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু
ইনসাফ প্রতিষ্ঠায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান সাদিকের
বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সিরাজগঞ্জের ৬ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ
কুষ্টিয়ায় ভোটকেন্দ্রে আচরণবিধি লঙ্ঘন, বিএনপি নেতা আটক
সারজিসের আসন পঞ্চগড়ে নমুনা ব্যালটসহ যুবশক্তির আহ্বায়ক আটক
মাদারীপুরে ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন, আতঙ্কের সৃষ্টি
নোয়াখালীর হাতিয়ায় ভোটকেন্দ্র ঘিরে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অন্তত ৩০
গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণে শিশু ও আনসার সদস্য আহত
রংপুরে ভোট জালিয়াতির অভিযোগ বিএনপি প্রার্থী শামসুজ্জামান সামুর
সন্দেহজনক ঘোরাফেরার দায়ে বরগুনার পাথরঘাটা পৌর বিএনপি'র আহবায়ক মিজানুর রহমান হারুন চাপরাসীকে ২০০০ টাকা জরিমানা
ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে : লক্ষ্মীপুরে বিএনপির এ্যানি
বগুড়ায় কেন্দ্রে অনধিকার প্রবেশের অভিযোগে জামায়াতের ২ কর্মী আটক
নেত্রকোনায় অনিয়মের অভিযোগ এনসিপি প্রার্থীর
আন্তর্জাতিকইরানের সঙ্গে উত্তেজনা: মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরি মোতায়েনের ঘোষণা ট্রাম্পের
খেলামেসি–ম্যানিয়া: এমএলএসের সবচেয়ে ‘দামি’ দল এখন ইন্টার মায়ামি
অর্থনীতি

দেশে শেয়ারবাজারে ধস: ডিএসইএক্স ১১৭ পয়েন্ট কমেছে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৭ মে, ২০২৫ ৯:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার বড় ধরনের দরপতন দেখা গেছে। দুপুর ১টা পর্যন্ত লেনদেনে অংশ নেওয়া প্রায় সব শেয়ারের দাম কমে গেছে।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এ সময় ১১৭ পয়েন্ট বা ২.৩৬ শতাংশ কমে ৪৮৩৪ পয়েন্টে নেমে আসে।

দিনের শুরু থেকেই বাজারে নেতিবাচক প্রবণতা লক্ষ্য করা যায়। সকাল ১০টায় লেনদেন শুরু হওয়ার পর প্রথম ১৮ মিনিটেই সূচক ৯৪ পয়েন্ট হারিয়ে ৪৮৫৭ পয়েন্টে পৌঁছায়। দুপুর সাড়ে ১২টার দিকে পতনের হার বেড়ে দাঁড়ায় ১২৮ পয়েন্ট বা ২.৫৯ শতাংশ—যা ২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারির পর সর্বোচ্চ। সেদিন সূচক ২.৭৪ শতাংশ হ্রাস পেয়েছিল।

ডিএসইর তথ্য অনুযায়ী, দুপুর ১টা পর্যন্ত লেনদেন হওয়া ৩৯৭ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ৩৭৭টিরই দর কমেছে। মাত্র ৮টির দাম বেড়েছে এবং বাকি ১২টির দর অপরিবর্তিত ছিল। এ সময় মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৬৯ কোটি টাকা।

বিশ্লেষকরা মনে করছেন, ভারত-পাকিস্তানের চলমান সামরিক উত্তেজনা এই দরপতনের অন্যতম কারণ হতে পারে। সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার পর ভারত ‘অপারেশন সিন্ধুর’ নামে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে বিমান হামলা চালায়। পাকিস্তানও পাল্টা হামলার মাধ্যমে প্রতিক্রিয়া জানায়। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর মতে, উভয় পক্ষেই হতাহতের ঘটনা ঘটেছে।

এই ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাব শুধুমাত্র বাংলাদেশের বাজারেই নয়, ছড়িয়ে পড়েছে এশিয়ার অন্যান্য বাজারেও। পাকিস্তানের করাচি স্টক এক্সচেঞ্জের কেএসই-১০০ সূচক একদিনেই ৬৫০০ পয়েন্ট বা ৫.৫ শতাংশ কমেছে—যা ২০২৩ সালের পর সর্বোচ্চ পতন।

ভারতের বাজারে প্রথমে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গেলেও দিন শেষে কিছুটা স্থিতিশীলতা ফেরে। সেনসেক্স সূচক প্রাথমিকভাবে ৬৯২ পয়েন্ট হ্রাস পেলেও পরে তা ২০০ পয়েন্টের বেশি বেড়ে ৮০,৮৪৫ পয়েন্টে পৌঁছায়। নিফটি ৫০ সূচকও প্রাথমিক পতনের পর ২৪,৪৩৮ পয়েন্টে পৌঁছায়।

বিশ্লেষকদের মতে, রাজনৈতিক অস্থিরতা এবং বিনিয়োগকারীদের অনিশ্চয়তা মিলে বাজারে আতঙ্ক তৈরি করেছে। দেশের শেয়ারবাজার এমনিতেই গত কয়েক বছর ধরে নিম্নমুখী প্রবণতায় রয়েছে, তার মধ্যে এই সাম্প্রতিক সংকট নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

৩৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন