সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
অর্থনীতি

করদাতাদের জন্য সুখবর: বাজেটে বাড়ছে করমুক্ত আয়ের সীমা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৩ মে, ২০২৫ ৯:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশের ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য আসন্ন বাজেটে সুখবর নিয়ে আসছে সরকার।

আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বার্ষিক করমুক্ত আয়ের সীমা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে।

বর্তমানে ব্যক্তিশ্রেণির বার্ষিক আয়ে ৩ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত কোনো কর দিতে হয় না। আসন্ন বাজেটে এই সীমা ২৫ হাজার থেকে ৫০ হাজার টাকা বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার বা ৪ লাখ টাকা করার প্রস্তাব আনা হতে পারে। এনবিআরের এক কর্মকর্তা জানিয়েছেন, চলমান উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ ও নিম্ন আয়ের মানুষ চাপে রয়েছেন, আর তাদের কিছুটা স্বস্তি দিতেই এই পদক্ষেপের চিন্তা করা হচ্ছে।

আগামী ২ জুন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করবেন। এটি অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট।

সংশ্লিষ্ট সূত্র জানায়, করহার কাঠামোতেও কিছুটা পুনর্বিন্যাস আনা হতে পারে। বর্তমানে করমুক্ত আয়ের পরবর্তী এক লাখ টাকার ওপর ৫ শতাংশ হারে কর আরোপ হয়। এই স্তরের সীমা কিছুটা বাড়ানো হতে পারে, যদিও করহার ৫, ১০, ১৫, ২০ ও ২৫ শতাংশের বর্তমান কাঠামো অপরিবর্তিত রাখা হতে পারে।

গত দুই অর্থবছরে করমুক্ত আয়ের সীমা বাড়ানো হয়নি। সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরে এই সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ ৫০ হাজার টাকা করা হয়েছিল। কিন্তু এর পরের সময়ে দেশে সবচেয়ে বেশি মূল্যস্ফীতির চাপ দেখা যায়, বিশেষ করে খাদ্যপণ্যে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যমতে, ২০২৪ সালের মার্চ থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত টানা ১০ মাস খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ১০ শতাংশের ওপরে ছিল। ২০২৪ সালের জুলাইয়ে খাদ্য মূল্যস্ফীতি ১৪ দশমিক ১০ শতাংশে পৌঁছায়, যা গত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ। সর্বশেষ হিসাব অনুযায়ী, গত এক বছরে গড় খাদ্য মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৪৪ শতাংশ।

সব মিলিয়ে, এবার বাজেটে করমুক্ত আয়ের সীমা বাড়ানোর উদ্যোগ নেওয়া হলে তা সাধারণ করদাতাদের জন্য বড় স্বস্তির বার্তা বয়ে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

৩৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন