সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশরাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, চাপাইনবাবগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
শিক্ষা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাজশাহী প্রতিনিধি
রাজশাহী প্রতিনিধি

শনিবার, ৩ মে, ২০২৫ ৭:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারছেন।

গত ২৬ এপ্রিল দুই শিফটে অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৯৮ হাজার ৮২০ জন। প্রথম শিফটে অংশগ্রহণ করে ৪৮ হাজার ১১০ জন শিক্ষার্থী, যার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১২ হাজার ৬১৯ জন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২১ হাজার ৬৫৮ জন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৬ হাজার ৭৬৭ জন, খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৪ হাজার ১৪৩ জন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৯২৩ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিতির হার ছিল ৮৮.২৮ শতাংশ।

দ্বিতীয় শিফটে পরীক্ষায় অংশ নেয় ৫০ হাজার ৭১০ জন। এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে বিজ্ঞান শাখার ১২ হাজার ৬১৯ জন এবং অ-বিজ্ঞান শাখার ১ হাজার ৫৮২ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে বিজ্ঞান শাখার ২১ হাজার ৬৫৮ জন ও অ-বিজ্ঞান শাখার ৩৬৮ জন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে বিজ্ঞান শাখার ৬ হাজার ৭৬৬ জন ও অ-বিজ্ঞান শাখার ৪৩১ জন, খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে বিজ্ঞান শাখার ৪ হাজার ১৪২ জন ও অ-বিজ্ঞান শাখার ১৮৭ জন, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে বিজ্ঞান শাখার ২ হাজার ৯২৩ জন ও অ-বিজ্ঞান শাখার ৩৪ জন শিক্ষার্থী অংশ নেন। দ্বিতীয় শিফটে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিতির হার ছিল ৮৮.১১ শতাংশ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম জানান, ফলাফল সকাল সাড়ে ১০টায় প্রকাশিত হয়েছে এবং শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফল দেখতে পারছেন।

উল্লেখ্য, রাবির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে ১২ এপ্রিল, ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে। এবার ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা, রংপুর, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিশ্ববিদ্যালয়গুলোতে অনুষ্ঠিত হয়েছে।

৩৯৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন