সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশজামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আন্তর্জাতিক

চিলি-আর্জেন্টিনা উপকূলে শক্তিশালী ভূমিকম্প, চিলিতে সুনামি সতর্কতা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ৩ মে, ২০২৫ ৪:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দক্ষিণ চিলি ও আর্জেন্টিনার উপকূলে শুক্রবার ৭.৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

চিলি সরকার তাৎক্ষণিকভাবে উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করে এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

চিলির জাতীয় দুর্যোগ প্রতিরোধ ও উদ্ধার সংস্থা (ওএনইএমআই) জানিয়েছে, দেশের সর্বদক্ষিণের ম্যাগালেনাস ও অ্যান্টার্কটিক অঞ্চলে রেড অ্যালার্ট ঘোষণা করা হয়েছে। পুয়ের্তো উইলিয়ামসসহ বেশ কয়েকটি উপকূলীয় এলাকা থেকে কয়েক শ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পের প্রভাব ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তারা কাজ করছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তি হয় ড্রেক প্যাসেজে, যা কেপ হর্ন ও অ্যান্টার্কটিকার মধ্যবর্তী এলাকা, এবং এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।

ম্যাগালেনাস অঞ্চল চিলির সবচেয়ে বড় এবং দক্ষিণের অংশ হলেও এটি জনসংখ্যায় তুলনামূলকভাবে ক্ষুদ্র — ২০১৭ সালের সরকারি হিসাব অনুযায়ী জনসংখ্যা ছিল প্রায় ১ লাখ ৬৬ হাজার।

চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিচ টুইটারে এক বার্তায় বলেন, “আমরা দেশের সর্বোচ্চ সক্ষমতা দিয়ে পরিস্থিতি মোকাবিলা করব। জনগণকে অনুরোধ করছি, উপকূলীয় অঞ্চল ত্যাগ করে নিরাপদ স্থানে সরে যেতে এবং সরকারি নির্দেশনা মেনে চলতে।”

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, সাইরেন বাজানোর পর স্থানীয়রা আতঙ্কিত না হয়ে শান্তভাবে এলাকা ছেড়ে যাচ্ছেন। চিলির হাইড্রোগ্রাফিক ও ওশানোগ্রাফিক সার্ভিস জানিয়েছে, কয়েক ঘণ্টার মধ্যেই সুনামির ঢেউ অ্যান্টার্কটিকার বিভিন্ন স্থাপনা ও চিলির দক্ষিণের শহরগুলোতে আঘাত হানতে পারে।

এদিকে আর্জেন্টিনার সর্বদক্ষিণের শহর হিসেবে পরিচিত উশুয়াইয়া শহরের বিগল চ্যানেলে অন্তত তিন ঘণ্টার জন্য সব ধরনের নৌ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, উশুয়াইয়া শহরেই সবচেয়ে বেশি ভূকম্পন অনুভূত হয়েছে, যদিও প্রদেশের অন্য অংশে এর তীব্রতা তুলনামূলক কম ছিল।

৩১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন