সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

বিতর্কিত মিহির কান্তি মজুমদারের নামে দুদকের ছয় মামলার অনুমোদন

অনলাইন রিপোর্ট
অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫ ৪:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইউনাইটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর প্রোগ্রামড অ্যাকশনসের (উদ্দীপন) ১৫৮ কোটি টাকা আত্মসাতের ঘটনায় ছয়টি মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

যেকোনো দিন মামলাগুলো দায়ের করা হবে। ছয়টি মামলায় বিতর্কিত ব্যক্তিত্ব ও আওয়ামীপন্থী সাবেক সচিব ড. মিহির কান্তি মজুমদারকে আসামি করা হচ্ছে।

এর মধ্যে একটি মামলায় ১৩ জনকে আসামি করা হচ্ছে। তারা হলেন—উদ্দীপনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মিহির কান্তি মজুমদার, ভাইস চেয়ারম্যান জাকিয়া কে হাসান, কোষাধ্যক্ষ ড. মো. গোলাম আহাদ, সদস্য ভবতোষ নাথ, মো. নজরুল ইসলাম খান, নাহিদ সুলতান, মো. মাহবুবুর রহমান, শওকত হোসেন, ডা. আবু জামিল ফয়সাল, রেহানা বেগম, নির্বাহী পরিচালক ও সিইও বিদ্যুৎ কুমার বসু, ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ও সিইও এবং মেম্বার সেক্রেটারি মোস্তাফিজুর রহমান এবং সদস্য রেজা সেলিম। এ মামলাটি করবেন দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদ।

দুদক সূত্রে জানা গেছে, এনজিও “ইউনাইটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর প্রোগ্রামড অ্যাকশনস” (উদ্দীপন) নামক প্রতিষ্ঠানটির সাবেক পরিচালনা পর্ষদ কর্তৃক কর্তৃপক্ষের আইন, বিধি ও সার্কুলারের নির্দেশনার তোয়াক্কা না করে ক্ষুদ্রঋণ কার্যক্রমের অর্থ বিভিন্ন প্রকল্প এবং কোম্পানির নামে মোট প্রায় ১৫৮ কোটি টাকা স্থানান্তর করা হয়েছে, যা প্রতিষ্ঠানের গ্রাহক স্বার্থের পরিপন্থী।

দুদক বলছে, যেহেতু উদ্দীপন সমাজসেবা অধিদপ্তর এবং যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের অধীন সোসাইটিজ অ্যাক্ট, ১৮৬০ অনুযায়ী নিবন্ধিত এবং এনজিও বিষয়ক ব্যুরোর লাইসেন্সপ্রাপ্ত, সেহেতু প্রতিষ্ঠানটিকে দণ্ডবিধির ৪০৯ ধারায় উল্লিখিত এজেন্ট হিসেবে গণ্য করা যায়। এমতাবস্থায়, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনায় সংগৃহীত আমানত ও তহবিলের ব্যবস্থাপনা ও দায়িত্বভার গ্রহণ করে ওই তহবিল মাইক্রোক্রেডিট আইন (২০০৬)-এর ২৪(৩) ধারা ও বিধিমালা (২০১০)-এর বিধি ১৯(১)(ক) লঙ্ঘন করে অব্যবস্থাপনা করে বিশ্বাসভঙ্গ করেছে। সে হিসেবে উদ্দীপনের তৎকালীন চেয়ারম্যান মিহির কান্তি মজুমদারের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ কর্তৃক ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনায় সংগৃহীত আমানত ও তহবিলের ব্যবস্থাপনায় কর্তৃপক্ষের আইন ও বিধি লঙ্ঘন করে বিভিন্ন অননুমোদিত প্রকল্পে বিনিয়োগ করে অপরাধ সংঘটিত হয়েছে।

প্রসঙ্গত; এই মিহির কান্তি মজুমদার অত্যন্ত প্রভাবশালী এবং পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অনুসারী। সাবেক সচিব ও পল্লী সঞ্চয় ব্যাংক এবং উদ্দীপন এনজিও'র চেয়ারম্যান। বরগুনা সদর আসন থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলেন সাবেক এই আমলা। নৌকার মনোনয়নপত্রও তুলেছিলেন। কর্মজীবনে ব্যাপক আলোচনা-সমালোচনার নামও মিহির কান্তি মজুমদার। চাকরি জীবনে তিনি যে প্রতিষ্ঠানে গেছেন সেই প্রতিষ্ঠানকেই ডুবিয়েছেন। লোপাট করে পথে বসিয়েছেন। তবে প্রতিষ্ঠানকে হাতিয়ার বানিয়ে নামে-বেনামে বিপুল অর্থ তছরুপ করে বিপুল বিত্তের মালিকও বনে গেছেন মিহির কান্তি।

৫৭০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন