সর্বশেষ

জাতীয়দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশআজ জামালপুরে আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

রাঙামাটি-চট্টগ্রাম সড়কে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৫

রাঙ্গামাটি প্রতিনিধি
রাঙ্গামাটি প্রতিনিধি

শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫ ৮:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের মনাইরটেক এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।

শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০টার দিকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের রাবার বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—চট্টগ্রামের রাউজানের চৌধুরী পাড়ার তোরাপ, রাঙামাটির কাউখালীর পশ্চিম মনাইরটেকের নুর নাহার এবং হাটহাজারীর ছাত্তারঘাট এলাকার মাহমুদুর রহমান। বাকি দুইজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিতে করে যাত্রীরা চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে রাবার বাগান এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে সিএনজির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে নেওয়া হলে আরও দুজনের মৃত্যু হয়।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “দুর্ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা গেছেন।”

অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহম্মেদ জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

২৯১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন