সর্বশেষ

জাতীয়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা
আজ কেন্দ্রের ধারে-কাছে কুকুর খুঁজে পাবেন না, আছে শুধু মানুষ: সিইসি
নির্বিঘ্ন ভোটে ষড়যন্ত্র রুখতে সক্ষম: তারেক রহমান
রাজধানীর ২ হাজার ১৩১ ভোটকেন্দ্রে নিরাপত্তা বাহিনীর ৫৫ হাজার সদস্য মোতায়েন
সারাদেশবগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী তারেক রহমান
বান্দরবান-৩০০ আসনে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর বড় জয়
বাগেরহাট-৩ আসনে ধানের শীষের লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের বিজয়
টাঙ্গাইলের তিন আসনে বিএনপি প্রার্থীদের বেসরকারি বিজয় ঘোষণা
জয়পুরহাটের দুই আসনে জামায়াত ও বিএনপি প্রার্থীর জয়
লালমনিরহাটে দুই আসনে ধানের শীষের জয়, এক আসনে এগিয়ে বিএনপি
খুলনা-৫ আসনে হেরে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার
ভোলা-১ আসনে পার্থর জয়, বড় ব্যবধানে হারলেন জামায়াত প্রার্থী
সাতক্ষীরা-৪ আসনে দাঁড়িপাল্লার জি এম নজরুল ইসলাম জয়
কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের মোস্তাফিজুর রহমান বেসরকারি জয়
ঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
ফেনীতে ভোট দেওয়ায় স্ত্রীকে মৌখিক তালাক, স্বামী লীগ নেতা পলাতক
ফরিদপুর-২: ভোট কারচুপি ও প্রভাব বিস্তারের অভিযোগে ৩ জন আটক
গোপালগঞ্জে শান্তিপূর্ণ ভোট, ভোটার উপস্থিতি কম, একটিতে ককটেল বিস্ফোরণ
ঝিনাইদহে নির্বাচন থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক শামীম বিন সাত্তার আহত
রংপুর-৩ আসনে ভোট দিলেন না জিএম কাদের, ফল ঘোষণার পর কথা বলবেন
শিবগঞ্জে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা, বিএনপি নেতাকে জরিমানা
খুলনায় ভোটকেন্দ্রের বাইরের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু
ইনসাফ প্রতিষ্ঠায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান সাদিকের
বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সিরাজগঞ্জের ৬ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ
কুষ্টিয়ায় ভোটকেন্দ্রে আচরণবিধি লঙ্ঘন, বিএনপি নেতা আটক
সারজিসের আসন পঞ্চগড়ে নমুনা ব্যালটসহ যুবশক্তির আহ্বায়ক আটক
মাদারীপুরে ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন, আতঙ্কের সৃষ্টি
নোয়াখালীর হাতিয়ায় ভোটকেন্দ্র ঘিরে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অন্তত ৩০
গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণে শিশু ও আনসার সদস্য আহত
রংপুরে ভোট জালিয়াতির অভিযোগ বিএনপি প্রার্থী শামসুজ্জামান সামুর
সন্দেহজনক ঘোরাফেরার দায়ে বরগুনার পাথরঘাটা পৌর বিএনপি'র আহবায়ক মিজানুর রহমান হারুন চাপরাসীকে ২০০০ টাকা জরিমানা
ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে : লক্ষ্মীপুরে বিএনপির এ্যানি
বগুড়ায় কেন্দ্রে অনধিকার প্রবেশের অভিযোগে জামায়াতের ২ কর্মী আটক
নেত্রকোনায় অনিয়মের অভিযোগ এনসিপি প্রার্থীর
আন্তর্জাতিকইরানের সঙ্গে উত্তেজনা: মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরি মোতায়েনের ঘোষণা ট্রাম্পের
খেলামেসি–ম্যানিয়া: এমএলএসের সবচেয়ে ‘দামি’ দল এখন ইন্টার মায়ামি
আইন-আদালত

পাঁচ দিনের রিমান্ডে পারভেজ হত্যার প্রধান আসামি মেহেরাজের 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫ ৫:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকার বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় গ্রেফতার প্রধান আসামি মেহেরাজ ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (২৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব এই আদেশ দেন। বনানী থানার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা এ কে এম মাইন উদ্দিন আদালতে হাজির করে মেহেরাজের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। তবে আসামিপক্ষ জামিন চেয়ে রিমান্ড বাতিলের আবেদন করলে আদালত তা নাকচ করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল গাইবান্ধা থেকে মেহেরাজকে গ্রেফতার করে পুলিশ।

প্রয়াত জাহিদুল ইসলাম পারভেজ (২৪) প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ১৯ এপ্রিল বিকেলে পরীক্ষা শেষে বন্ধুদের সঙ্গে ক্যাম্পাসের সামনে একটি দোকানে অবস্থানকালে ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে ঘিরে একটি ভুল বোঝাবুঝির সূত্র ধরে কথা কাটাকাটি শুরু হয়। মেহেরাজ ইসলাম, আবু জহর গিফফারি পিয়াস ও মাহাথির হাসান এসে এ বিষয়ে জানতে চাইলে তর্ক-বিতর্কে রূপ নেয়, যা সিসিটিভি ফুটেজেও ধরা পড়ে।

পরবর্তীতে শিক্ষকরা বিষয়টি মীমাংসা করলেও বিশ্ববিদ্যালয় গেটের সামনে পারভেজের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে ছুরিকাঘাতে তিনি নিহত হন।

এ ঘটনায় নিহতের মামাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় মেহেরাজসহ আটজনের নাম উল্লেখসহ আরও ২৫-৩০ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে।

ইতোমধ্যে মামলায় গ্রেফতারকৃত আল কামাল শেখ, আলভী হোসেন জুনায়েদ, আল আমিন সানি ও হৃদয় মিয়াজীর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে কামাল ও মাহাথির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

৪০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন