সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশসাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
রাজনীতি

নিবন্ধন-প্রতীক না থাকলেও নির্বাচনী মাঠে সক্রিয় জামায়াতে ইসলামী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫ ৫:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ডিসেম্বরেই জাতীয় নির্বাচন, নাকি তা পিছিয়ে যাবে আগামী বছরের জুনে,  এই অনিশ্চয়তা থাকলেও ভোটের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখছে না জামায়াতে ইসলামী।

ইতোমধ্যে বেশিরভাগ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে দলটি এবং চলছে ঘরোয়া প্রচারণাও। যদিও নিবন্ধন ও প্রতীক ছাড়াই নির্বাচনী মাঠে নামতে হচ্ছে দলটিকে।

আওয়ামী লীগ সরকারের সময় বাতিল হওয়া নিবন্ধন ও ঐতিহ্যবাহী ‘দাঁড়িপাল্লা’ প্রতীক ফিরে পেতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে জামায়াত। গণ-আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তনের পর পরিস্থিতি কিছুটা পরিবর্তন হলেও, এখনও উচ্চ আদালতে এ বিষয়ে চূড়ান্ত রায় হয়নি।

দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “আমাদের রেজিস্ট্রেশন বাতিল করে জুলুম করা হয়েছে। আমরা বিশ্বাস করি, আদালতের মাধ্যমে ন্যায়বিচার পাবো এবং রেজিস্ট্রেশন ফিরে আসবে।”

জামায়াতের পক্ষে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন অ্যাডভোকেট শিশির মনির। তিনি জানান, হাইকোর্টে মামলাটি আংশিক শ্রবণ হলেও তা বিলম্বিত হয় একটি বিচারপতির অসুস্থতার কারণে। পরে ছুটির সময়ের কারণে আরও বিলম্ব ঘটে। তবে আপিল বিভাগের মাধ্যমে নিবন্ধন ও প্রতীক পুনরুদ্ধারের ব্যাপারে আশাবাদী তিনি।

তার ভাষায়, “অনেকে মনে করেন জামায়াত আর নিবন্ধন ও প্রতীক পাবে না। তবে আমরা এমন একটি আইনি প্রক্রিয়া গ্রহণ করেছি, যার মাধ্যমে দুটোই ফিরে পাওয়া সম্ভব।”

দীর্ঘসূত্রিতার মাঝেও দলটির নেতারা মনে করছেন, উচ্চ আদালতের কাঙ্ক্ষিত রায় তাদের পক্ষে যাবে। আর সেই আশা নিয়েই নির্বাচনী মাঠে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে জামায়াতে ইসলামী।

২৯৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন