সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

লাইভে এসে নিরাপত্তা চাইলেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫ ৪:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলার আহ্বায়ক মীর ইছহাক হোসেন ইখলাস নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে ফেসবুক লাইভে এসে অভিযোগ করেছেন যে, তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে এবং কয়েক দফা হামলার চেষ্টা করা হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে দেওয়া ওই ফেসবুক লাইভে ইখলাস দাবি করেন, “দীর্ঘ ২৬ দিন ধরে আমরা আন্দোলন করেছি। ১৬ বছরের ফ্যাসিস্ট সরকারকে আমরা পতন করেছি। অথচ এখনো আমাদের নিরাপত্তা নেই।”

তিনি বলেন, “৫ আগস্টের আট মাস পরও আমাদের ওপর হামলার চেষ্টা হচ্ছে। রাতে বাড়িতে ঢুকে হামলা চালানোর পরিকল্পনা করেছিল তারা। নৌকা প্রতীকের সাবেক চেয়ারম্যান প্রার্থী বদরুল হাসান বিদ্যুৎ এবং তার আত্মীয়রা এর সঙ্গে জড়িত।”

ইখলাস আরও অভিযোগ করেন, বিদ্যুৎ এবং তার পরিবারের সদস্যরা তাকে এবং তার পরিবারকে খুন কিংবা গুম করার হুমকি দিচ্ছেন। তিনি প্রশ্ন তোলেন, “আমি একজন জেলা আহ্বায়ক হওয়ার পরও যদি নিরাপত্তাহীনতায় ভুগি, তাহলে সাধারণ মানুষের কী অবস্থা?”

সরকার ও প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করে ইখলাস বলেন, “আমার পরিবার ঝুঁকির মধ্যে থাকলেও প্রশাসনের টনক নড়ে না। স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ। আসামিদের গ্রেপ্তার না করে কেন তাদের সুযোগ দেওয়া হচ্ছে?”

তিনি অভিযোগ করেন, প্রশাসনের কিছু সদস্য রাজনৈতিক প্রভাব ও অর্থের বিনিময়ে আসামিদের রক্ষা করছে। “কত টাকা লেনদেন হলে একজন হামলাকারী গ্রেপ্তার হয় না? কেন তাদের বিচার হচ্ছে না?”—প্রশ্ন তোলেন ইখলাস।

এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের প্রতিও ক্ষোভ প্রকাশ করে ইখলাস বলেন, “আপনাদের ডাকে আমরা রাজপথে নেমেছিলাম। আজ আমার পরিবার যদি নিরাপত্তাহীনতায় থাকে, তবে আন্দোলনকারীদের জন্য এ রাষ্ট্র কতটা নিরাপদ?”

তিনি জানান, পরিস্থিতির অবনতি হলে তিনি পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আমরণ অনশনে বসবেন। একই সঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আমার বা পরিবারের কিছু হলে তার দায় প্রশাসন ও সংশ্লিষ্ট রাজনীতিকদের নিতে হবে।”

ইখলাসের দাবি, হামলার হুমকিদাতারা এখনো আত্মগোপনে থেকে ভয়ভীতি ছড়াচ্ছে এবং তাদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

২৮৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন