সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আন্তর্জাতিক

প্রলোভনের ফাঁদে রুশ সেনাবাহিনীতে আটকা পড়ছে বাংলাদেশিরা 

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫ ৩:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাশিয়া–ইউক্রেন যুদ্ধের আগুনে জড়িয়ে পড়েছেন একাধিক বাংলাদেশি তরুণ।

কাজের প্রলোভনে গিয়ে দালালদের ফাঁদে পড়ে তাঁরা এখন রুশ সেনাবাহিনীর সদস্য, কেউ কেউ প্রাণও হারিয়েছেন যুদ্ধক্ষেত্রে।

এ পর্যন্ত অন্তত ৪০-৫০ জন বাংলাদেশি রাশিয়ার পক্ষে ইউক্রেনে যুদ্ধ করেছেন বলে জানিয়েছেন বর্তমানে দোনেৎস্কে অবস্থানরত এক বাংলাদেশি তরুণ। ভয়, অনিশ্চয়তা আর ক্ষুধার মধ্যে জীবন কাটছে তাঁদের। খাবার বলতে শুকনা রুটি, পাস্তা—আর দিনের পর দিন বাঁচার লড়াই।

এই প্রতিবেদকের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলেন তিনজন বাংলাদেশি তরুণ, যাঁরা এখন রুশ বাহিনীর হয়ে ইউক্রেনে যুদ্ধ করছেন। তাঁরা কেউই তাঁদের পরিচয় প্রকাশে রাজি হননি। জীবনের নিরাপত্তার জন্য তাঁরা ভয়েস রেকর্ড বা হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে যোগাযোগ করেন।

তাঁদের অভিজ্ঞতা প্রায় অভিন্ন। সবাই বাংলাদেশ থেকে দালালের মাধ্যমে রাশিয়ায় যান। প্রতিশ্রুতি ছিল বৈধ চাকরি, নাগরিকত্ব ও ভালো বেতন। কিন্তু বাস্তবতা হয় ভিন্ন। কিছুদিন কাজ করার পরই প্রতিষ্ঠান থেকে ছাঁটাই। এরপর ফেরার চেষ্টা করতে গিয়ে পড়ে যান রুশ দালালের খপ্পরে।

“বিক্রি হয়ে গেছি, ফেরার আর উপায় নেই”
গাজীপুরের অয়ন মণ্ডল, ময়মনসিংহের আফজাল হোসেন মেরাজ, পুরান ঢাকার সোহাগ মিয়া, রাঙামাটির অমিত বড়ুয়া, ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ আকরাম মিয়া—তাঁদের সবাইকেই রাশিয়ায় একই কৌশলে সেনাবাহিনীতে যুক্ত করা হয়। কেউ পাসপোর্ট জমা দেওয়ার পর ‘চুক্তিনামায়’ স্বাক্ষর করতে বাধ্য হন, কেউ বা ‘ভিসা নবায়নের’ নাম করে ঠকেন।

আফজাল হোসেন বলেন, “কিসের প্রশিক্ষণ! তিন-চার দিন বন্দুক লোড, গুলি চালানো শিখিয়েই হাতে অস্ত্র ধরিয়ে দেয়। এরপর সরাসরি যুদ্ধে পাঠানো হয়।”

জীবন দিলেন মোহাম্মদ আকরাম
গত ১৮ এপ্রিল ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে প্রাণ হারান ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মোহাম্মদ আকরাম মিয়া (২২)। তিনি আগে রাশিয়ায় একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। চাকরি হারানোর পর সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য হন। আকরামের মৃত্যুর খবর তাঁর পরিবারকে দেন আরেক বাংলাদেশি সহযোদ্ধা। আকরামের মতো আরও অনেকেই জীবন হাতে নিয়ে যুদ্ধ করছেন।

“অনিশ্চিত জায়গায় আছি, এক সেকেন্ডেরও ভরসা নাই”
হোয়াটসঅ্যাপে কথা বলা এক তরুণ বলেন, “যতই দিন যাচ্ছে, ঝুঁকি বাড়ছে। গোলাগুলি, ড্রোন হামলা লেগেই আছে। একবার খাবার ও গোলাবারুদ নিতে গিয়ে হামলা হয়, তবে বেঁচে ফিরি।”

তাঁরা জানান, অনেকেই নিখোঁজ। অনেকে ফিরে আসতে চাইলেও উপায় নেই। বেতনও মেলে না সময়মতো। “আমরা লুকিয়ে ফোন চালাই। যোগাযোগ বন্ধ থাকলে কেউ জানে না, বেঁচে আছি কি না,” বলেন আরেকজন।

“রাশিয়া যাওয়া মানেই মৃত্যুপুরীর দিকে যাত্রা”
তাঁদের কণ্ঠে অনুরোধ—আর কেউ যেন দালালদের ফাঁদে পা না দেন। “দেশে ফিরতে চাই। সরকার যেন আমাদের উদ্ধার করে,” বলেন একাধিক তরুণ।

এদিকে তাঁদের অভিভাবকরাও দিশেহারা। সন্তানের খোঁজ না পেয়ে কাঁদছেন কেউ কেউ। রাষ্ট্রীয়ভাবে বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

৩৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন