সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

মিরসরাইয়ে সিডিএসপি বাঁধে ভাঙন, ৫০০ একর মৎস্য খামার ঝুঁকিতে

 চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

সোমবার, ২১ এপ্রিল, ২০২৫ ৬:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মিরসরাইয়ের সিডিএসপি বাঁধে ভাঙনের কারণে ফেনী নদী তার গতিপথ পরিবর্তন করেছে এবং বর্তমানে ৫০০ একর মৎস্য খামার নদীর গর্ভে বিলীন হতে বসেছে। ইতিমধ্যে বাঁধের সামনে নদী অংশে অন্তত ২০০ একর মৎস্য খামার ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাঁধটির ভাঙন শুধু মৎস্য খামারগুলোই নয়, যোগাযোগ ব্যবস্থাকেও হুমকির মুখে ফেলেছে।

প্রাকৃতিক দুর্যোগ এবং সাম্প্রতিক ভয়াবহ বন্যার পর থেকে বাঁধটির স্থিতিশীলতা ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে। ফেনী, সোনাগাজী ও মিরসরাই এলাকায় ১৯৮৫-৮৬ অর্থবছরে মুহুরী সেচ প্রকল্প বাস্তবায়িত হওয়ার পর, বাঁধটি এলাকাকে বন্যা ও ভাঙনের হাত থেকে রক্ষা করছিল। কিন্তু এখন ফেনী নদীর ভাটি এলাকায় পলি জমে এই প্রকল্পের কার্যকারিতা ক্ষুণ্ণ হয়ে গেছে।

পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৯৪ সালে চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রজেক্টের (সিডিএসপি) আওতায় মিরসরাইয়ে ১১.৫ কিলোমিটার দীর্ঘ বাঁধ নির্মাণ করা হয়। এর মাধ্যমে এলাকায় বিস্তীর্ণ মৎস্য খামার গড়ে ওঠে। তবে বর্তমানে ফেনী নদীর গতিপথ পরিবর্তন এবং বাঁধের ভাঙনের কারণে ওইসব মৎস্য খামার বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় মৎস্য চাষি নজরুল ইসলাম জানিয়েছেন, তার ১৯ একর মৎস্য খামার বাঁধের ভাঙনের কবলে পড়েছে। তিনি বলেন, "এই বাঁধে ভাঙন শুরু হওয়ায় আমাদের খামারের সুরক্ষা নেই। ভাঙনের কারণে এবছর মৎস্য চাষ বন্ধ রেখেছি।" আরও ৫০ জন মৎস্য খামারি তার মতো ঝুঁকিতে পড়েছেন।

মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন জানান, ফেনী নদীর পাড়ে বাঁধের ভাঙনের বিষয়টি তারা জানেন এবং ফেনী পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে। তিনি জানান, শীঘ্রই বাঁধের ভাঙন রোধে পদক্ষেপ নেয়া হবে।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী অলক দাশ বলেন, “আমরা ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছি। জরুরি প্রকল্পের মাধ্যমে বাঁধের ভাঙন রোধের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা আশঙ্কা করছেন যে, সিডিএসপি বাঁধটি পুরোপুরি ভেঙে গেলে বর্ষা মৌসুমে ব্যাপক বিপর্যয় সৃষ্টি হতে পারে, যার প্রভাব শুধু মৎস্য খামার নয়, স্থানীয় মানুষের জীবনযাত্রা ও দেশের বৃহত্তম জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কাজেও পড়বে।

৩২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন