সর্বশেষ

জাতীয়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা
আজ কেন্দ্রের ধারে-কাছে কুকুর খুঁজে পাবেন না, আছে শুধু মানুষ: সিইসি
নির্বিঘ্ন ভোটে ষড়যন্ত্র রুখতে সক্ষম: তারেক রহমান
রাজধানীর ২ হাজার ১৩১ ভোটকেন্দ্রে নিরাপত্তা বাহিনীর ৫৫ হাজার সদস্য মোতায়েন
সারাদেশবগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী তারেক রহমান
টাঙ্গাইলের তিন আসনে বিএনপি প্রার্থীদের বেসরকারি বিজয় ঘোষণা
জয়পুরহাটের দুই আসনে জামায়াত ও বিএনপি প্রার্থীর জয়
লালমনিরহাটে দুই আসনে ধানের শীষের জয়, এক আসনে এগিয়ে বিএনপি
খুলনা-৫ আসনে হেরে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার
ভোলা-১ আসনে পার্থর জয়, বড় ব্যবধানে হারলেন জামায়াত প্রার্থী
সাতক্ষীরা-৪ আসনে দাঁড়িপাল্লার জি এম নজরুল ইসলাম জয়
কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের মোস্তাফিজুর রহমান বেসরকারি জয়
ঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
ফেনীতে ভোট দেওয়ায় স্ত্রীকে মৌখিক তালাক, স্বামী লীগ নেতা পলাতক
ফরিদপুর-২: ভোট কারচুপি ও প্রভাব বিস্তারের অভিযোগে ৩ জন আটক
গোপালগঞ্জে শান্তিপূর্ণ ভোট, ভোটার উপস্থিতি কম, একটিতে ককটেল বিস্ফোরণ
ঝিনাইদহে নির্বাচন থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক শামীম বিন সাত্তার আহত
রংপুর-৩ আসনে ভোট দিলেন না জিএম কাদের, ফল ঘোষণার পর কথা বলবেন
শিবগঞ্জে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা, বিএনপি নেতাকে জরিমানা
খুলনায় ভোটকেন্দ্রের বাইরের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু
ইনসাফ প্রতিষ্ঠায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান সাদিকের
বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সিরাজগঞ্জের ৬ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ
কুষ্টিয়ায় ভোটকেন্দ্রে আচরণবিধি লঙ্ঘন, বিএনপি নেতা আটক
সারজিসের আসন পঞ্চগড়ে নমুনা ব্যালটসহ যুবশক্তির আহ্বায়ক আটক
মাদারীপুরে ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন, আতঙ্কের সৃষ্টি
নোয়াখালীর হাতিয়ায় ভোটকেন্দ্র ঘিরে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অন্তত ৩০
গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণে শিশু ও আনসার সদস্য আহত
রংপুরে ভোট জালিয়াতির অভিযোগ বিএনপি প্রার্থী শামসুজ্জামান সামুর
সন্দেহজনক ঘোরাফেরার দায়ে বরগুনার পাথরঘাটা পৌর বিএনপি'র আহবায়ক মিজানুর রহমান হারুন চাপরাসীকে ২০০০ টাকা জরিমানা
ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে : লক্ষ্মীপুরে বিএনপির এ্যানি
বগুড়ায় কেন্দ্রে অনধিকার প্রবেশের অভিযোগে জামায়াতের ২ কর্মী আটক
নেত্রকোনায় অনিয়মের অভিযোগ এনসিপি প্রার্থীর
আন্তর্জাতিকইরানের সঙ্গে উত্তেজনা: মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরি মোতায়েনের ঘোষণা ট্রাম্পের
খেলামেসি–ম্যানিয়া: এমএলএসের সবচেয়ে ‘দামি’ দল এখন ইন্টার মায়ামি
অর্থনীতি

শেয়ারবাজারে টানা দরপতনে বিনিয়োগকারীদের মাথায় হাত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ৬:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গত সপ্তাহে দেশের শেয়ারবাজারে লেনদেন হওয়া চার কার্যদিবসেই দেখা গেছে ধারাবাহিক দরপতন।

এতে বাজারে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে, সূচকে নেমে এসেছে বড় ধরনের ধস, আর বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে যোগ হয়েছে নতুন হতাশা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, গত সপ্তাহে মাত্র ৭৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, যেখানে ২৯৯টি কোম্পানির দর কমেছে। বাকি ১৭টির দর অপরিবর্তিত ছিল। অর্থাৎ মোট লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানের প্রায় ৭৬ শতাংশেরই শেয়ারদর পড়েছে নিচের দিকে।

বিশ্লেষকরা বলছেন, সপ্তাহ শুরুর আগে থেকেই বাজারে একটি গুঞ্জন ছিল—শিল্পখাতে গ্যাসের দাম বাড়তে পারে। সেই গুঞ্জন সত্যি হয় রোববার লেনদেন শেষে, যখন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) শিল্প ও ক্যাপটিভ গ্যাস সংযোগে ৩৩ শতাংশ মূল্যবৃদ্ধির ঘোষণা দেয়। এ খবরে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

এর প্রভাব বাজারে স্পষ্ট। রোববার থেকে শুরু হয়ে সপ্তাহের শেষ কার্যদিবস পর্যন্ত (বৃহস্পতিবার) প্রতিদিনই বড় পরিসরে শেয়ারের দরপতন হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে বাজার বন্ধ থাকলেও মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার ছিল টানা নিম্নমুখী লেনদেন।

ডিএসইর তথ্য অনুযায়ী, গত সপ্তাহ শেষে বাজারের মোট মূলধন দাঁড়ায় ৬ লাখ ৭০ হাজার ৫৩৬ কোটি টাকায়, যা আগের সপ্তাহে ছিল ৬ লাখ ৭১ হাজার ৬৪৩ কোটি টাকা। ফলে সপ্তাহজুড়ে বাজার মূলধন কমেছে ১ হাজার ১০৭ কোটি টাকা বা ০.১৬ শতাংশ। আগের সপ্তাহেও মূলধন কমেছিল ২ হাজার ২২৩ কোটি টাকা। দুই সপ্তাহ মিলিয়ে ক্ষতি হয়েছে প্রায় ৩ হাজার ৩৩০ কোটি টাকার।

মূলধনের পাশাপাশি বড় ধস নেমেছে সূচকেও। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সপ্তাহজুড়ে কমেছে ১০৭.৯০ পয়েন্ট বা ২.০৭ শতাংশ। একইভাবে, ডিএসই শরিয়াহ্ সূচক কমেছে ২৯.২৫ পয়েন্ট বা ২.৪৯ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক কমেছে ৫২.৫১ পয়েন্ট বা ২.৭২ শতাংশ।

লেনদেনের দিক থেকেও দেখা গেছে নিম্নগতি। প্রতিদিন গড়ে ৩৯৯ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের গড় ৪৮৭ কোটি ২৭ লাখ টাকার চেয়ে ৮৮ কোটি ২৩ লাখ টাকা কম। শতাংশের হিসাবে কমেছে ১৮.১১ ভাগ।

সপ্তাহজুড়ে সর্বাধিক লেনদেন হওয়া কোম্পানির মধ্যে শীর্ষে ছিল বাংলাদেশ শিপিং করপোরেশন, যার শেয়ারে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ২১ কোটি ৩১ লাখ টাকা। এরপর রয়েছে বিচ হ্যাচারি (১৭ কোটি ১২ লাখ টাকা) এবং বেক্সিমকো ফার্মা (১১ কোটি ৬ লাখ টাকা)।

শীর্ষ লেনদেনকারী প্রতিষ্ঠানের তালিকায় আরও রয়েছে: উত্তরা ব্যাংক, এসিআই লিমিটেড, শাহিনপুকুর সিরামিকস, ইস্টার্ণ লুব্রিকেন্ট, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ম্যারিকো বাংলাদেশ এবং মিডল্যান্ড ব্যাংক।

বিশ্লেষকদের মতে, গ্যাসের মূল্যবৃদ্ধির প্রভাব ছাড়াও বাজারে আস্থাহীনতা, আর্থিক খাতের দুর্বলতা এবং নীতিনির্ধারকদের নিরুত্তর অবস্থান বাজারের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

৩৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন