সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
অপরাধ

‘হানি ট্র্যাপ’ কাণ্ডে সৌদি রাষ্ট্রদূত টার্গেট ছিল মেঘনার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৭ এপ্রিল, ২০২৫ ৮:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মডেল ও উদ্যোক্তা মেঘনা আলমকে ঘিরে ‘হানি ট্র্যাপ’ কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তদন্তে।

অভিযোগ রয়েছে, কৌশলে হাইপ্রোফাইল বিদেশি কূটনীতিক ও ধনাঢ্য ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে তাদের ব্ল্যাকমেইলের ফাঁদে ফেলতেন তিনি। এসব কর্মকাণ্ডে তার অন্যতম সহযোগী ছিলেন মানব পাচারকারী চক্রের হোতা মো. দেওয়ান সমীর (৫৮)।

বিশেষ সূত্রে জানা গেছে, সর্বশেষ তারা সৌদি আরবের সদ্য বিদায়ী রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ বিন ঈসা আল দুহাইলানকে টার্গেট করে। রাষ্ট্রদূতের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করে তাকে ৫০ লাখ ডলার দিতে বাধ্য করার অপচেষ্টা চালানো হয়। এ ঘটনায় ঢাকার ভাটারা থানায় দায়ের হওয়া মামলায় দেওয়ান সমীর বর্তমানে পাঁচ দিনের রিমান্ডে আছেন।

মডেল মেঘনা আলমকে আটকের পর বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

ডিবি পুলিশের একটি সূত্র জানায়, মেঘনা আলম সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে দীর্ঘদিন ধরে কৌশলে সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে তিনি ব্যক্তিগত মুহূর্ত ভিডিও করে তা ব্যবহার করে ব্ল্যাকমেইল করতে চেয়েছিলেন। অভিযোগ রয়েছে, এই চক্রটি আরও অনেক প্রভাবশালী বিদেশি কূটনীতিকের ক্ষেত্রেও একই ধরনের ফাঁদ পেতেছে।

তদন্তকারীরা জানিয়েছেন, দেওয়ান সমীর বিভিন্ন সুন্দরী নারীকে দিয়ে উচ্চপদস্থ ব্যক্তিদের প্রেমের জালে ফেলে, পরে ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও ধারণ করে অর্থ আদায়ের ফাঁদ পাততেন।

ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানিয়েছেন, দেওয়ান সমীরের বিরুদ্ধে করা মামলায় যথাযথ প্রমাণ পাওয়া যাচ্ছে। তার ম্যানপাওয়ার প্রতিষ্ঠান ‘সানজানা’র আড়ালে দীর্ঘদিন ধরে মানব পাচারের কার্যক্রম চালানো হতো বলে অভিযোগ রয়েছে।

এদিকে, হাইপ্রোফাইল এই ঘটনায় আলোচনার মধ্যেই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টির সঙ্গে মেঘনা আলম ইস্যুর যোগসূত্র রয়েছে বলেই অনেক কর্মকর্তার ধারণা।

মেঘনা আলমের গ্রেফতার নিয়ে আইনি প্রশ্নও উঠেছে। মেঘনার বাবার করা রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার, কারণ না জানানো, ২৪ ঘণ্টার বেশি সময় ডিবি হেফাজতে রাখা এবং আইনজীবী না দেওয়ার বিষয়গুলো নিয়ে রুল জারি করেছে।

এক সংবাদ সম্মেলনে বিশিষ্ট আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, “মেঘনাকে যেভাবে গ্রেফতার করা হয়েছে, সেটি প্রশ্নবিদ্ধ।”

মেঘনার পরিবার দাবি করেছে, রাষ্ট্রদূতের সঙ্গে তার সম্পর্ক গোপনে বাগদানে গড়ায়। তবে এর কোনো প্রামাণ্য দলিল উপস্থাপন করতে পারেনি তারা।

উল্লেখ্য, মেঘনা আলম ২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ খেতাব অর্জন করেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএ শেষ করে তিনি মডেলিংয়ের পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও কাজ করছিলেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ব্যক্তিগত সম্পর্ককে কাজে লাগিয়ে তিনি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি অর্থনৈতিক ক্ষতির ঝুঁকি তৈরি করেছিলেন।

৩৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
অপরাধ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন