সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশজামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

চাঁদাবাজির অভিযোগে নীলাচল পরিবহনের ঘাট পরিচালকসহ গ্রেফতার ৩

মো: সোহেল রানা, মানিকগঞ্জ 
মো: সোহেল রানা, মানিকগঞ্জ 

বৃহস্পতিবার , ১৭ এপ্রিল, ২০২৫ ৮:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া বাসস্ট্যান্ডে নীলাচল পরিবহনের বাস থেকে দীর্ঘদিন ধরে চাঁদা আদায়ের অভিযোগে ঘাট পরিচালকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন– মো. জসিম খান (৪০), মো. সুরমান খান (৩৮) ও নুরুল আলম ওরফে বাবু (৫৭)।

শিবালয় থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১৬ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরদিন বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে তাদের মানিকগঞ্জ আদালতে হাজির করা হয়।

পুলিশ জানিয়েছে, জসিম খান জেলার শিবালয় উপজেলার দাশকান্দী এলাকার মৃত কুদ্দুস খানের ছেলে, সুরমান খান একই উপজেলার মৃত মহর খানের ছেলে এবং নুরুল আলম সিরাজগঞ্জ জেলার হরিণা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।

নীলাচল পরিবহনের পাটুরিয়া-চট্টগ্রাম রুটের ইনচার্জ মো. মহিবুর রহমান সুমন থানায় দায়ের করা অভিযোগে জানান, প্রতিদিন ওই রুটে প্রায় ১০০ থেকে ১১৫টি বাস চলাচল করে। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে চালকদের ভয়ভীতি দেখিয়ে প্রতিটি বাস থেকে ১০০ টাকা করে চাঁদা আদায় করে আসছিলেন। পরিবহন কর্তৃপক্ষ ৯ এপ্রিল থেকে চাঁদা না দেওয়ার সিদ্ধান্ত নিলেও, ১৬ এপ্রিল তারা আবারও জোরপূর্বক চাঁদা আদায় শুরু করে এবং রোড ইনচার্জকে হুমকি দেয় যে, চাঁদা না দিলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা প্রতিদিন গড়ে ১০-১২ হাজার টাকা করে আদায় করতেন, যা মাসিক হিসেবে প্রায় ৩ থেকে ৩.২০ লাখ টাকা পর্যন্ত পৌঁছায়।

এ ঘটনায় শিবালয় থানায় একটি মামলা (এফআইআর নং–৬) দায়ের করা হয়েছে। মামলাটি ২০১৯ সালের আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইনের ৪/৫ ধারায় রুজু করা হয়। মামলার তদন্ত করছেন এসআই সুমন চক্রবর্তী।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, "অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।"

৪২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন