সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশজনগণ পুরানো পঁচা রাজনীতি আর চায় না: ময়মনসিংহে জামায়াত আমীর
রাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
বান্দরবান সীমান্তে নির্বাচনী প্রস্তুতি তীব্র, আরাকান আর্মির প্রভাব নেই: বিজিবি
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, চাপাইনবাবগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
সিরাজগঞ্জে আম জনগণ পার্টির মানববন্ধন: নথিভুক্তি বিলম্বের প্রতিবাদ
মানিকগঞ্জে যৌথবাহিনী অভিযান: অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধার
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
অর্থনীতি

টেকনাফ স্থলবন্দর দিয়ে তিন মাস ধরে ইয়াঙ্গুন থেকে পণ্য আমদানি বন্ধ

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার প্রতিনিধি

বৃহস্পতিবার , ১৭ এপ্রিল, ২০২৫ ৩:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মির বাধার মুখে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে গত তিন মাস ধরে দেশটির বাণিজ্যিক শহর ইয়াঙ্গুন থেকে পণ্য আমদানি সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে।

যদিও সীমিত পরিসরে কিছু পণ্য রাখাইনের মংডু শহর থেকে আসছে, তবে বড় পরিসরে আমদানি কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে।

টেকনাফ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহেতাশামুল হক বাহদুর বলেন, "টেকনাফ স্থলবন্দর থেকে বাংলাদেশ সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় করে। কিন্তু মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘর্ষ, বিশেষ করে আরাকান আর্মি ও দেশটির সেনাবাহিনীর মধ্যে চলমান লড়াইয়ের কারণে সীমান্ত বাণিজ্যে বড় ধাক্কা লেগেছে। এতে ব্যবসায়ীদের পাশাপাশি সরকারও রাজস্ব হারাচ্ছে।"

তিনি জানান, সর্বশেষ গত ১৬ জানুয়ারি ইয়াঙ্গুন থেকে ছেড়ে আসা তিনটি পণ্যবাহী জাহাজ রাখাইনের নাইক্ষ্যংদিয়া সীমান্তে আরাকান আর্মি আটকে দেয়। এরপর থেকেই ইয়াঙ্গুন থেকে পণ্য আসা বন্ধ হয়ে যায়।

তবে রাখাইনের মংডু শহর থেকে কাঠসহ কিছু পণ্য সীমিত আকারে আমদানি হচ্ছে, যেখানে বড় কোনো বাধা দেওয়া হচ্ছে না। বর্তমানে বাংলাদেশ থেকে মিয়ানমারে আলু ও পানি জাতীয় কিছু পণ্য রপ্তানি হলেও, আমদানির ভাটা পড়েছে।

এহেতাশামুল হক আরও বলেন, "আমরা মিয়ানমার সরকারের নির্ধারিত ট্যাক্স দিয়ে পণ্য আনছি। কিন্তু এখন আরাকান আর্মিও কর দাবি করছে, যা ব্যবসায়ীদের জন্য নতুন একটি সংকট। এর দ্রুত সমাধান প্রয়োজন।"

তিনি জানান, শাহপরীর দ্বীপের নাফ নদীর তলদেশে চরের কারণে জাহাজ চলাচলে সমস্যা হচ্ছে। ফলে সেন্টমার্টিন ঘুরে জাহাজ ঢোকানোর পথ খোলা থাকলে আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন নাইক্ষ্যংদিয়া সীমান্ত এড়ানো সম্ভব হতে পারে।

টেকনাফ স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা সোহেল উদ্দিন জানান, গত তিন মাসে ইয়াঙ্গুন থেকে কোনো পণ্য আসেনি। রাখাইন রাজ্যের বড় একটি অংশ এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকায় বাণিজ্যে স্থবিরতা এসেছে।

বন্দর সংশ্লিষ্ট শ্রমিক ও স্থানীয় ব্যবসায়ীরাও বিপাকে পড়েছেন। বন্দরের শ্রমিক আলী হোসাইন বলেন, "বাণিজ্য কমে যাওয়ায় আমাদের কাজও কমেছে। কখনো কাজ থাকে, কখনো থাকে না। সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।" চা বিক্রেতা রহমত উল্লাহ বলেন, "যেহেতু বন্দরে লোকজন কমে গেছে, আমাদেরও বিক্রি কমে গেছে। আগে যা আয় করতাম, এখন তার অর্ধেকও হয় না।"

স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা দ্রুত সীমান্ত বাণিজ্য স্বাভাবিক করার জন্য দুই দেশের সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।

৪২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন