সর্বশেষ

সারাদেশ

ঈশ্বরদীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীসহ দুইজনের মৃত্যু

এম এস রহমান, পাবনা
এম এস রহমান, পাবনা

বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫ ২:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনার ঈশ্বরদীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আয়নাল হোসেন (৪৫) নামে এক রিকশাচালক ও ফাতেমা বেগম (৬৫) নামে এক নারী মারা গেছেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে উপজেলার পাকশি ইউনিয়নের এম এস কলোনি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক (এসআই) মুকুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আয়নাল হোসেন হঠাৎপাড়া গ্রামের মৃত ফজল মাতুব্বরের ছেলে এবং পেশায় একজন অটোরিকশা চালক। নিহত ফাতেমা বেগম এম এস কলোনি এলাকার এক বাড়িতে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আয়নাল হোসেনের নিজ বাড়িতে বিদ্যুৎ সংযোগ না থাকায় তিনি প্রতিবেশির বাড়ি থেকে কয়েকদিন ধরে তার অটোরিকশা চার্জ দিয়ে আসছিলেন। ঘটনার দিন রাতে চার্জ দেওয়ার সময় হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান এবং চিৎকার শুরু করেন। এ সময় বাড়ির ভেতর থেকে ফাতেমা বেগম তাকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

আয়নালের সঙ্গে থাকা তার ছোট ছেলে চিৎকার করে স্থানীয়দের ডাকেন। পরে তারা এসে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করলে দুইজনকেই উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই আয়নালের মৃত্যু হয় এবং ফাতেমা বেগমকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পাকশি পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাকিউল ইসলাম বলেন, “ঘটনার খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতদের পরিবার ও স্বজনদের সঙ্গে আলোচনা চলছে। কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

৪১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন