সর্বশেষ

সারাদেশ

ঈশ্বরদীতে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

এম এস রহমান, পাবনা
এম এস রহমান, পাবনা

সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫ ১:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া মোড়ে সিএনজি স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে বিএনপির দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে মনোয়ারুল ইসলাম (৫০) নামের এক স্থানীয় বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। তিনি দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি।

রবিবার (১৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে সংঘর্ষে গুলিবিদ্ধ মনোয়ারুলকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হয়, পরে তার অবস্থা গুরুতর হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এলাকাজুড়ে এখনো উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দাশুড়িয়া মোড়ের সিএনজি স্ট্যান্ড নিয়ে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিপন প্রামানিক ও তার ভাই, স্থানীয় শ্রমিক ইউনিয়নের সভাপতি রকু প্রামানিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠে। এ নিয়ে যুবদল নেতা বিপুল মোল্লার সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

গত শুক্রবারও এই বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়, যাতে কয়েকজন আহত হন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই রোববার আবারও দুই গ্রুপ মুখোমুখি হয় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম জানান, “প্রাথমিকভাবে জানা গেছে, পূর্বের একটি সিএনজি চালকদের মধ্যে ঘটে যাওয়া ঝামেলা থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার সঙ্গে জড়িত রিপন বা বিপুলের কারো বক্তব্য পাওয়া যায়নি। তবে তারা উভয়েই পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের অনুসারী বলে স্থানীয়রা জানিয়েছেন।

জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, “ড্রাইভারদের মধ্যে একটা বিষয় নিয়ে সমস্যা হয়েছিল। আমরা সেটি মিমাংসা করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আজ আবারও এমন ঘটনা ঘটেছে। প্রশাসনের মাধ্যমে এই ঘটনায় যারাই দায়ী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

৪০১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন