সর্বশেষ

জাতীয়উপকূলীয় ৩৩২ ভোটকেন্দ্রে দায়িত্বে সাড়ে ৩ হাজার কোস্টগার্ড সদস্য
বিএনপি ঘোষণা করলো ফ্যামিলি কার্ডসহ ৯টি প্রধান প্রতিশ্রুতি
ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি ঘিরে সংঘর্ষ, জাবের গুলিবিদ্ধ, আহত অনেকে
লুটপাটকারীদের কোনো ছাড় নয়: পিরোজপুরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান
সস্তা দামে জান্নাতের টিকিট বিক্রির রাজনীতি এ দেশে চলবে না : সালাহউদ্দিন আহমদ
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসহীনরাই জনগণকে বিভ্রান্ত করছে: খায়রুল কবির খোকন
বিএনপিই স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার একমাত্র ভরসা: নাটোরে দুলু
দেশের বাস্তবতা না জেনেই পরিকল্পনার কথা বলছেন তারেক রহমান: নাহিদ ইসলাম
ভোলা–১ আসনে ব্যারিস্টার পার্থের পক্ষে ভোট প্রার্থনায় মাঠে নামলেন মা ও স্ত্রী
সিকিমে একের পর এক ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশের উত্তরাঞ্চল
আজ বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা
আজ থেকে বন্দরের সব কার্যক্রম শুরু হবে : নৌ পরিবহণ উপদেষ্টা
পলাতক শামীম ওসমান দুবাইয়ে ঘুরছেন, নেটদুনিয়ায় ভাইরাল
সারাদেশমুন্সীগঞ্জের গজারিয়ায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধসহ আহত ২
নোয়াখালীতে জামায়াতের নারী কর্মীদের হয়রানির অভিযোগ
ভোট নিয়ে ষড়যন্ত্র চলছে, কেন্দ্রের নিরাপত্তায় সতর্ক থাকার আহ্বান শেখ ফরিদুল ইসলামের
সাতক্ষীরার শ্যামনগর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খাস জমি নিয়ে সংঘর্ষে প্রাণ গেল একজনের, আহত অন্তত ১০
নারায়ণগঞ্জে ৯ দিন পর বিউটি পার্লার থেকে মালিকের মরদেহ উদ্ধার
রাজশাহীর সীমান্তে বিদেশি অস্ত্রের চালান জব্দ, পাচারকারী পলাতক
মনপুরায় বিএনপি জামায়াত সংঘর্ষ, আহত ৮, নৌবাহিনী মোতায়েন
আলোচিত গণধর্ষণ মামলায় ঢাকা পালানোর পথে প্রধান আসামি হিরোন গ্রেপ্তার
সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে দম্পতির মৃত্যু, আহত ৪
রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলি, শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ
পীরগঞ্জে নাইট কোচ–ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১৫
গোপালগঞ্জে ইজিবাইক চালককে হত্যা, গাড়ি ছিনতাই
খুলনায় দুর্বৃত্তের গুলিতে রাকিব হোসেন (২২) নামে এক যুবক নিহত
রংপুরের পীরগাছায় বিএনপি ও জাতীয় পার্টির ৫৫ নেতাকর্মীর এনসিপিতে যোগদান
আচরণবিধি লঙ্ঘনের দায়ে চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী প্রতীক অপসারণ
কুমিল্লার ১১ আসনে ৯৩৪ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে
রাজশাহীতে ওয়াটার পুলে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র-রাশিয়ার পারমাণবিক অস্ত্রচুক্তির মেয়াদ শেষ, নতুন প্রতিযোগিতার শঙ্কা বিশেষজ্ঞদের
খেলাবাংলাদেশ না থাকায় বিশ্বকাপের টিকিট বিক্রিতে বড় ধস
সারাদেশ

সাতক্ষীরায় খাস জমি উদ্ধারে জেলা প্রশাসনের টাস্কফোর্স সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বৃহস্পতিবার , ১০ এপ্রিল, ২০২৫ ৯:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরায় সরকারি খাস জমি উদ্ধারে গৃহীত কার্যক্রমকে আরো জোরদার করতে জেলা প্রশাসনের উদ্যোগে এক টাস্কফোর্স সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ।

সভায় সিদ্ধান্ত হয়, জেলার যেসব স্থানে সরকারি খাস জমি অবৈধভাবে দখলে রয়েছে, সেগুলো দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার করা হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে এবং তা চলমান থাকবে।

জেলা প্রশাসক জানান, সদরের আলিপুর ইউনিয়নে ভুমিদস্যু আব্দুস সবুর ও তার ভাই আব্দুর রউফের দখলে থাকা প্রায় ৩০ বিঘা (প্রায় ৯.৬৮ একর) সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জমিগুলোর মধ্যে সড়ক ও জনপদ বিভাগ এবং পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন জমিও রয়েছে। অবৈধভাবে ভরাট করে গড়ে তোলা ট্রাক টার্মিনালসহ অন্যান্য স্থাপনা সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

সভায় আরও জানানো হয়, জেলার বিভিন্ন স্থানে সড়ক ও জনপদ বিভাগ এবং পানি উন্নয়ন বোর্ডের অধীন থাকা সরকারি খাস জমি চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে সেগুলোও উদ্ধার অভিযান পরিচালনার মাধ্যমে পুনরুদ্ধার করা হবে।

সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সেনা ক্যাম্পের লে. লাবিব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, আরডিসি মোঃ পলাশ আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, সহকারী কমিশনার (ভূমি) অতিশ কুমার সরকার, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সালাহ উদ্দীন আহমেদ এবং এলজিইডির নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, “সাতক্ষীরার একটি ইঞ্চি সরকারি জমিও যেন দখলদারদের দখলে না থাকে, সে লক্ষ্যে আমাদের অভিযান চলমান থাকবে। জনগণের সম্পদ দখল করে কেউ পার পাবে না।”

৩৫৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন