সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আন্তর্জাতিক

হোদেইদায় সন্দেহভাজন মার্কিন হামলায় নিহত ২, আহত ১৩: দাবি হুথিদের

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ৯ এপ্রিল, ২০২৫ ৯:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইয়েমেনের রেড সি উপকূলীয় বন্দর শহর হোদেইদায় সন্দেহভাজন একটি মার্কিন বিমান হামলায় অন্তত দুইজন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন বলে দাবি করেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী গোষ্ঠী।

মঙ্গলবার রাতে আল-হাওয়াক জেলায় এই হামলার ঘটনা ঘটে বলে জানানো হয়েছে, যেখানে শহরের বিমানবন্দরও অবস্থিত।

হুথিদের বিবৃতিতে বলা হয়, হামলাটি একটি আবাসিক এলাকার ওপর চালানো হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি বিদ্রোহী নেতাদের লক্ষ্য করে পরিচালিত যুক্তরাষ্ট্রের ‘ডিক্যাপিটেশন ক্যাম্পেইন’-এর অংশ হতে পারে।

হুথি-নিয়ন্ত্রিত আল-মাসিরাহ স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, আহতদের অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে এবং মোবাইলের আলো ব্যবহার করে ধ্বংসস্তূপে তল্লাশি চালানো হচ্ছে। ফুটেজে আবাসিক ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি পরিলক্ষিত হয়েছে।

হুথি গোষ্ঠী আরও জানিয়েছে, একই রাতে উত্তর ইয়েমেনের আমরান প্রদেশেও একাধিক হামলা হয়েছে। সেখানে টেলিকমিউনিকেশন সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালানো হয়। উল্লেখ্য, এর আগে একই এলাকায় অবস্থিত ‘জাবাল আসওয়াদ’ বা ‘কালো পর্বত’ অঞ্চলেও মার্কিন বাহিনী এ ধরনের হামলা পরিচালনা করেছিল।

ইসরাইল-হামাস যুদ্ধকে ঘিরে সম্প্রতি রেড সাগর ও আশপাশের জলসীমায় বাণিজ্যিক জাহাজে হুথিদের হামলার প্রতিক্রিয়ায় শুরু হওয়া যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে এখন পর্যন্ত অন্তত ৭৫ জন নিহত হয়েছে বলে দাবি করেছে হুথি গোষ্ঠী।

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই হামলার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে ধারণা করা হচ্ছে, মার্চ মাসের মাঝামাঝি সময়ে শুরু হওয়া সামরিক অভিযানের আওতায় হোয়াইট হাউসের সরাসরি অনুমতির ভিত্তিতে সেন্টকম এখন স্বতন্ত্রভাবে হামলার সিদ্ধান্ত গ্রহণ করছে।

৩০১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন