সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

আলুর ন্যায্য মূল্য না পেয়ে গরুকে খাওয়াচ্ছেন কৃষকরা

রংপুর প্রতিনিধি
রংপুর প্রতিনিধি

মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫ ১০:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আলুর ভালো ফলন হলেও বাজারে ন্যায্য দাম না মেলায় হতাশ রংপুরের তারাগঞ্জ উপজেলার কৃষকেরা গবাদিপশুকে আলু খাওয়াতে বাধ্য হচ্ছেন।

হিমাগারে জায়গার সংকট ও বাজারে ক্রেতার অভাবে উঠান ও ঘরে জমা রাখা আলু পঁচে যাওয়ার শঙ্কায় রয়েছেন তাঁরা।

তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের প্রামাণিকপাড়া গ্রামের কৃষক আজারুল ইসলাম বলেন, “দেড় দোন জমিতে আলু চাষ করেছিলাম। ফলন ভালো হয়েছে, কিন্তু বেচে উৎপাদন খরচের অর্ধেকও উঠছে না। হিমাগারে জায়গা না পেয়ে আলু ঘরেই রেখেছি, সেগুলো এখন পচে যাচ্ছে। তাই গরুকে খাওয়াচ্ছি।”

একই এলাকার কৃষক জিয়াউর রহমান জানান, তিনি বাড়িতে প্লাস্টিকের জালিতে প্রায় ৩০০ বস্তা আলু সংরক্ষণ করেছেন। তাঁর হিসাব অনুযায়ী প্রতি কেজি আলুতে খরচ পড়েছে ২২ টাকা, অথচ বাজারে বিক্রি হচ্ছে ১২ টাকায়—প্রতি কেজিতে ১০ টাকা করে লোকসান।

তারাগঞ্জ উপজেলার আরও অনেক কৃষক একই দুর্দশায় পড়েছেন। কৃষকেরা জানান, উৎপাদিত আলুর তুলনায় হিমাগারের ধারণক্ষমতা অপ্রতুল হওয়ায় অধিকাংশ আলু ঘরে ও উঠানে সংরক্ষণ করতে হচ্ছে। এতে তাপমাত্রা বেড়ে যাওয়ায় আলু নষ্ট হয়ে যাচ্ছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর তারাগঞ্জে আলুর আবাদ বেড়ে হয়েছে ৪ হাজার ৫৩০ হেক্টরে, যেখানে গত বছর ছিল ৩ হাজার ১৫০ হেক্টর। উৎপাদন হয়েছে ১ লাখ ৪২ হাজার ৯৫ মেট্রিক টন। অথচ উপজেলার মাত্র তিনটি হিমাগারে ধারণক্ষমতা মাত্র ১৬ হাজার টন।

প্রামাণিকপাড়া গ্রামের কৃষক তারাজুল ইসলাম বলেন, “এক কেজি চালের খুদের দাম ৪৫ টাকা, আর আলুর দাম মাত্র ১২ টাকা। তাই গরুকে খুদের বদলে আলু খাওয়াচ্ছি। শুধু আমি নই, যাদের বাড়িতে গরু আছে, সবাই একই কাজ করছে।”

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী রায় বলেন, “গত বছর ভালো দাম পাওয়ায় এবছর আলুর আবাদ বেড়েছে। কিন্তু হিমাগারের সংকট থাকায় অনেকেই আলু ঘরে রাখছেন। সংরক্ষণ সমস্যা থেকে উত্তরণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা জরুরি।”

আলুর ন্যায্য মূল্য নিশ্চিত না হলে কৃষকেরা ভবিষ্যতে আলুর আবাদে অনাগ্রহী হয়ে পড়বেন বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

৩৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন