সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
বাংলাদেশে সাংবাদিকতা ভয়াবহ আতঙ্কের মুখে: মাহফুজ আনাম
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
শিক্ষা

ঈদের ছুটি শেষে আজ থেকে প্রাথমিক ও মাদরাসায় ক্লাস শুরু, মাধ্যমিকে কাল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫ ৩:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘ রমজান ও ঈদুল ফিতরের ছুটি শেষে দেশের প্রাথমিক বিদ্যালয় ও মাদরাসাগুলোতে আজ (মঙ্গলবার, ৮ এপ্রিল) থেকে পুনরায় শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে।

আগামীকাল (বুধবার, ৯ এপ্রিল) থেকে চালু হচ্ছে মাধ্যমিক বিদ্যালয়গুলোর ক্লাস।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জি এবং সংশ্লিষ্ট অধিদপ্তরগুলোর তথ্য অনুযায়ী, প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসা পর্যায়ে এবার প্রায় দেড় মাসের টানা ছুটি ছিল।

প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হয়েছিল ২৬ ফেব্রুয়ারি, শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে। এরপর রমজান, দোলযাত্রা, স্বাধীনতা দিবস, শবে কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতরের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে।

তবে ছুটি শেষে গতকাল সোমবার (৭ এপ্রিল) প্রাথমিক বিদ্যালয় খুললেও ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে সেদিন ক্লাস হয়নি। আজ মঙ্গলবার থেকে এসব বিদ্যালয়ে পুরোদমে পাঠদান শুরু হয়েছে।

অন্যদিকে, মাদরাসাগুলোতে ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয় ছুটি। রমজানসহ অন্যান্য ধর্মীয় ও জাতীয় দিবস মিলিয়ে ৪২ দিনের ছুটি শেষে আজ থেকেই মাদরাসাগুলোতে নিয়মিত ক্লাস চালু হয়েছে বলে জানিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২৭ ফেব্রুয়ারি থেকে ছুটি কার্যত শুরু হয়ে যায়। ঈদের ছুটি শেষে আগামীকাল বুধবার থেকে এসব বিদ্যালয়ে পাঠদান চালু হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে ছুটি শেষ হয়েছে ৩ এপ্রিল। এরপর সাপ্তাহিক ছুটি শেষে ৬ এপ্রিল (রোববার) থেকে ক্লাস চালু হলেও ৭ এপ্রিল ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির কারণে বেশিরভাগ কলেজে ক্লাস হয়নি। আজ মঙ্গলবার থেকে আবারও নিয়মিত ক্লাস চলছে।

তবে যেসব কলেজ মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে যুক্ত (স্কুল অ্যান্ড কলেজ), সেগুলো মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গেই আগামীকাল খুলবে এবং ওইদিন থেকেই সেখানে ক্লাস শুরু হবে।

৫৭১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন