সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
বাংলাদেশে সাংবাদিকতা ভয়াবহ আতঙ্কের মুখে: মাহফুজ আনাম
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
শিক্ষা

মঙ্গল শোভাযাত্রা বর্জনের সিদ্ধান্ত চারুকলার ২৬ ব্যাচের শিক্ষার্থীদের

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২৭ মার্চ, ২০২৫ ৩:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
এবারের পহেলা বৈশাখের আয়োজন নিয়ে চারুকলার ২৬তম ব্যাচের শিক্ষার্থীরা এক বিবৃতিতে জানিয়েছেন, তারা এ আয়োজনের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চান না।

তারা বলছেন, এবারের বৈশাখের আয়োজন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং এটি স্বজনপ্রীতির শিকার। শিক্ষার্থীরা উল্লেখ করেছেন যে, অনুষ্ঠানে জড়িত অনেকের মনোভাব অতিরিক্ত চাটুকারিপূর্ণ, যার কারণে তারা এবারের বৈশাখের আনুষ্ঠানিকতা ও শোভাযাত্রাকে সমর্থন করছেন না।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম চঞ্চল এই বিষয়ে গণমাধ্যমকে জানিয়েছেন, "যারা বিবৃতি দিয়েছেন, তারা বর্তমানে চারুকলায় প্রাক্তন শিক্ষার্থী। শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগেই মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি চলছে এবং শৃঙ্খলা বজায় রেখে অনুষ্ঠানের আয়োজন করা হবে।"

বিবৃতিতে ২৬তম ব্যাচের শিক্ষার্থীরা বলেন, "আমরা জানাতে চাই যে, এবারের বৈশাখের আয়োজনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। সাধারণত, বৈশাখের আয়োজনটি নির্দিষ্ট ব্যাচের তত্ত্বাবধানে এবং শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় হয়, যেখানে আর্থিক অনুদানও সংগ্রহ করা হয়। তবে, এবারে এই আয়োজন শিক্ষার্থীদের কোনো সম্মতি বা অংশগ্রহণ ছাড়াই শুধু শিক্ষকদের সিদ্ধান্তে পরিচালিত হচ্ছে, যা আমাদের বিশ্বাসের সাথে মেলে না।"

এক শিক্ষক বলেন, "শিক্ষার্থীরা বর্জন করেছে, এবং তাদের অভিযোগ কিছুটা সঠিক। এবারের মঙ্গল শোভাযাত্রার আয়োজন রাজনৈতিক প্রভাবিত হচ্ছে, যার কারণে এর স্বতঃস্ফূর্ততা ক্ষতিগ্রস্ত হয়েছে।"

এদিকে, মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য 'নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান' রাখা হয়েছে এবং আলোচনার মাধ্যমে, জুলাই আন্দোলনে নিহত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের মোটিফ নিয়ে কিছু পরিকল্পনা ছিল, কিন্তু পরে সেটি বাদ দেওয়া হয়েছে।

এছাড়া, ২৬ ব্যাচের শিক্ষার্থীরা বলেন, "শোভাযাত্রার স্ট্রাকচারের ডিজাইন এবং কনসেপ্টটি সম্পূর্ণরূপে শিক্ষকদের দেওয়া, এবং এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক ছিল না। এছাড়া, শহীদ আবু সাঈদের স্ট্রাকচার সম্পর্কেও আমরা অবগত ছিলাম না এবং এই ধরনের কুরুচিপূর্ণ সিদ্ধান্তে আমাদের কোনো অংশগ্রহণ ছিল না।"

৪৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন