সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

আগামী বাজেটের আকার অহেতুক বড় হবে না: অর্থ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৯ মার্চ, ২০২৫ ১:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের আকার অযথা বড় করা হবে না এবং বাজেট বক্তৃতাও সংক্ষিপ্ত হবে।

বুধবার (১৯ মার্চ) ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্পাদক এবং বিশিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, আগামী বাজেটটি বাস্তবমুখী হতে যাচ্ছে, যা প্রাইভেট সেক্টরে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাতে সহায়ক হবে। ট্যাক্স সংক্রান্ত বিষয়ে পরীক্ষা-নিরীক্ষার প্রতিশ্রুতি দেন তিনি।

সালেহউদ্দিন আহমেদ উল্লেখ করেন, এই বাজেটে মূল্যস্ফীতি, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা বেষ্টনী এবং শিশুদের শিক্ষার মতো বিভিন্ন বিষয়কে গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, বাজেটের আকার অযথা বাড়ানোর পরিকল্পনা নেই এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকারও খুব বেশি বাড়ানো হবে না। তবে মূল্যস্ফীতি কমানো, আয় বাড়ানো এবং বেসরকারি খাতে কর্মসংস্থান সাধারণভাবে বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

তিনি জানান, বাজেটের প্রভাব সম্পর্কে আগে থেকেই সতর্ক থাকতে হবে, কারণ অতীতে অনেক সিদ্ধান্ত কার্যকর করা সম্ভব হয়নি। এছাড়া তিনি মনে করিয়ে দেন যে, বাজেট বক্তৃতা আগে ২০০-৩০০ পৃষ্ঠার মত বড় হত, কিন্তু এবার ৫০-৬০ পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ রাখা হবে।

অর্থ উপদেষ্টা আরো জানান যে, সামাজিক নিরাপত্তা খাতে কিছু ভাতা বাড়ানো হবে এবং শিক্ষা ও তথ্যপ্রযুক্তিতে বরাদ্দ বাড়ানো হবে।

ব্যক্তির করমুক্ত আয় সীমা সম্পর্কে প্রশ্নের জবাবে তিনি জানান, এ বিষয়ে পরে ঘোষণা দেওয়া হবে।

মতবিনিময় সভার সমাপনী বক্তব্যে তিনি বলেন, সমতাভিত্তিক ও কল্যাণমুখী বাজেট তৈরির পরিকল্পনা রয়েছে এবং এই সময়সীমার মধ্যে কিছু বাজেট বাস্তবায়নের চেষ্টাও করা হবে। তবে, মধ্য ও দীর্ঘমেয়াদি বিষয়গুলোতে নজর দেওয়ার সুযোগ নাও থাকতে পারে।

তিনি আরও জানান, কর ব্যবস্থা অটোমেশন করার জরুরীয়তার কথা উল্লেখ করে বলেন, অন্যান্য দেশের মতো আমাদের দেশে করদাতাদের ট্যাক্স অফিসে যাওয়ার প্রয়োজন নেই।

অবশেষে, জুনের প্রথম সপ্তাহে বাজেট ঘোষণা করা হবে বলে জানা দেন সালেহউদ্দিন আহমেদ। মতবিনিময় সভায় অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

২৫২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন